বিজ্ঞাপন

গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের কমিটি গঠন

গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের কমিটি গঠন

গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে কমিটি গঠনের লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সবার সর্বসম্মতিতে গ্রেটার সিলেটের সুপার ৫ (আংশিক) কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন যৌথভাবে আসাদুজ্জামান রাজ্জাক ও কামরুজ্জামান সুন্দর।

সোমবার (৮ জুন) মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার আনারকলি রেস্টুরেন্টে গ্রেটার সিলেটবাসীর উপস্থিতিতে আয়োজিত সভায় মাওলানা আসাদুজ্জামান রাজ্জাকের সভাপতিত্বে ও হাফিজ আবু তাহের মিসবাহর প্রাণবন্ত উপস্থাপনায় বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি কামরুজ্জামান সুন্দর, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সদ্য সাবেক সভাপতি আব্দুল মোজাক্কির, সানক্রিস্টবাল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সালাম, কমিউনিটি ব্যাক্তিত্ব শাহ জামাল, আব্দুর রশিদ, সাইফুল মুন্সি ইকবালসহ অন্যান্য নেতারা। 

কমিটির সভাপতি করা হয়েছে আব্দুল কাইয়ুম মাসুককে। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক কাউছার হোসেন টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক সহিদ ওয়াছির। 

আগামী একমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান দায়িত্বশীলরা।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহমেদ আসাদুর রাহমান সাদ, বেলাল আহমেদ, খায়রুজ্জামান জামান, বজলুর রহমান, আব্দুল করিম, ওসমান আহমেদ, ময়নুল ইসলাম, আব্দুর রহমান, জমির আলী, আব্দুল জব্বার, আব্দুল কুদ্দুস, রায়হান আহমেদ প্রমুখ। 

জরুরি সভা হলেও অনুষ্ঠানের এক পর্যায়ে অনুষ্ঠানস্থল ও এর আশেপাশে সিলেটবাসীর উপস্থিতিতে পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। দেখে মনে হয়েছে প্রবাসের মাটিতে এ যেনো একখণ্ড বাংলাদেশ। 

এ সময় নবনিযুক্ত সভাপতি গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন-এর পথ চলায় সবার সার্বিক সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করেন। পরে নৈশভোজের মাধ্যমে সভা শেষ হয়।

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

বিজ্ঞাপন