বিজ্ঞাপন

মালদ্বীপে চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশির পাশে দূতাবাস

মালদ্বীপে চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশির পাশে দূতাবাস

মালদ্বীপে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি মো. ইউসুফ মাহমুদ এর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বুধবার (১০ জুন) রাজধানী মালের এডিকে হাসপাতালে পরিদর্শন করেছেন মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধি দল।

দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মোতাছেম বিল্লাহ এবং কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন এ সময় হাসপাতালে উপস্থিত থেকে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং রোগীর সার্বিক চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। 

প্রতিনিধি দল ইউসুফ মাহমুদের দ্রুত সুস্থতা কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। 

কুমিল্লার বুড়িচং উপজেলার কুসুমপুর গ্রামের বাসিন্দা ইউসুফ মাহমুদ জীবিকার অন্বেষণে সাত বছর আগে মালদ্বীপে পাড়ি জমান। সম্প্রতি কর্মস্থলে সংঘটিত এক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরবর্তী সময়ে চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দেন এবং বর্তমানে তিনি মালদ্বীপের রাজধানী মালের এডিকে হাসপাতালে নিবিড় চিকিৎসাধীন রয়েছেন।

প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও সুরক্ষায় বাংলাদেশ দূতাবাসের এই মানবিক তৎপরতা প্রবাসী সমাজে ব্যাপক প্রশংসিত হয়েছে। ইউসুফ মাহমুদের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করে তার পরিবার, স্বজন এবং মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

আরএফ/আরএফ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।