বিজ্ঞাপন

আমিরাতে পবিত্র আশুরা কবে, জানা গেল

আমিরাতে পবিত্র আশুরা কবে, জানা গেল

সংযুক্ত আরব আমিরাতের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (১৬ জুন) থেকে মহররম মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী, ১০ মহররম তথা পবিত্র আশুরা উদযাপিত হবে আগামী ২৫ জুন।

চাঁদ দেখার মধ্য দিয়ে সৌদি আরব, আমিরাত, কুয়েত, ইরাক, কাতার, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুরু হয়েছে ইসলামী নতুন বছর ১৪৪৮ হিজরি। সোমবার (১৫ জুন) চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে আমিরাতের ধর্ম মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

ইসলামের ইতিহাসে নানা গুরুত্বপূর্ণ ঘটনার স্মরণে মহররমের ১০ তারিখ পালন করা হয় পবিত্র আশুরা। বিশেষ করে, কারবালার মর্মান্তিক ঘটনার জন্য দিনটি মুসলিমদের কাছে শোক, স্মরণ ও তাৎপর্যের। 

এদিন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন (রা.) কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন। দিনটি মুসলিম বিশ্বে শোকের প্রতীক হিসেবে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়।

তবে শুধু কারবালা নয়, মহররম মাসের ১০ তারিখে আসমান-জমিন সৃষ্টি, হযরত আদম (আ.)-এর সৃষ্টিসহ আরও বহু ঘটনার তাৎপর্য রয়েছে। ইসলামি বর্ণনা অনুযায়ী, এ দিন মহান আল্লাহ অনেক নবীকে তাদের শত্রুর হাত থেকে রক্ষা করেছিলেন।

ডিএ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

বিজ্ঞাপন