বিজ্ঞাপন

‘এ ম্যান অব অ্যাকশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন

‘এ ম্যান অব অ্যাকশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন

ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি এক্টিভিস্ট ও মিডিয়া ব্যক্তিত্ব আহমেদ উস সামাদ চৌধুরী জেপির জীবন ও কর্ম নিয়ে রচিত গ্রন্থ ‘এ ম্যান অব অ্যাকশন’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে বিশিষ্টজনের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।

সম্প্রতি পূর্ব লন্ডনের একটি স্কুলের হলরুমে অনুষ্ঠিত এ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান যৌথ পরিচালনা করেন- চ্যানেল এস-এর হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খান ও মিডিয়া ব্যক্তিত্ব মিসবাহ জামাল। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইমাম আজিজুর রহমান খান।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের সভাপতি ব্যারোনেস পলা মনজিলা উদ্দিন ও অতিথিবৃন্দ । 

অনুষ্ঠানের শুরুতে বইটির লেখক ও আহমেদ উস সামাদ চৌধুরীর পুত্র তাহমিদ চৌধুরী বই সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

বইটির সম্পাদক তৌহিদ শাকিল, লেখক ও গবেষক ফারুক আহমদ এবং বিশিষ্ট সাংবাদিক ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসন গ্রন্থটি নিয়ে তাঁদের মূল্যায়ন তুলে ধরেন।

এ গ্রন্থটির বিস্তারিত পর্যালোচনা উপস্থাপন করেন ডা. জাকি রিজওয়ানা আনোয়ার।

তিনি বলেন, “আহমেদ উস সামাদ শুধু একজন সফল ব্যবসায়ী নন; তিনি একজন নিবেদিতপ্রাণ মিডিয়া ব্যক্তিত্ব। কমিউনিটি উন্নয়ন, গণমাধ্যম ও সমাজকল্যাণে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। এ বইটিতে আহমেদ উস সামাদ চৌধুরীর শৈশব, শিক্ষা, কর্মজীবন, দেশ ও প্রবাসে সামাজিক কর্মকাণ্ড এবং মানুষের প্রতি তাঁর নিবেদনের নানা দিক তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ব্রিটিশ এমপি কিথ বেস্ট, প্রফেসর শাহাগীর বগত ফারুক, বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী।

অন‍্যান‍্যের মধ্যে ছিলেন মুকিম আহমদ, সাইদুর রহমান রানু জেপি, বশির আহমেদ বিইএম, মাহি ফেরদাউস জলিল, ওলি খান এমবিই, মুহিবুর রহমান মুহিব, আইনুল ইসলাম, মোহাম্মদ জুবায়ের, সালেহ আহমদ, ডা. আলাউদ্দিন আহমেদ, কাউন্সিলর আতিকুল হক, বজলুর রশীদ এমবিই, সৈয়দ নাহাস পাশা, বেলাল আহমদ, এমদাদুল হক চৌধুরী, ডা. মনজুর শওকত, ড. হাসান শহীদ, আকরাম হুসাইন এবং ড. এএসএম আশরাফ মাহমুদ প্রমুখ ।

অনুষ্ঠানে আহমেদ উস সামাদ চৌধুরী বলেন, জীবনে সর্বদা কমিউনিটি, দেশ ও মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। ব্রিস্টল বাংলাদেশ সেন্টার থেকে শুরু করে শাহজালাল মসজিদ নির্মাণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে পরিবারের সহযোগিতা ও কমিউনিটির ভালোবাসা পেয়েছি। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

সভাপতির বক্তব্যে ব্যারোনেস পলা মনজিলা উদ্দিন বলেন, ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির জন্য আহমেদ উস সামাদ চৌধুরীর অবদান অনস্বীকার্য। তার কর্মময় জীবন ও উত্তরাধিকার ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানটি ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির ইতিহাস, অর্জন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় আয়োজন হিসেবে উপস্থিত সবার কাছে প্রশংসিত হয়।

‘এ ম্যান অব অ্যাকশন’ গ্রন্থের মাধ্যমে আহমেদ উস সামাদ চৌধুরীর দীর্ঘ কর্মময় জীবন, নেতৃত্ব ও সমাজসেবামূলক অবদানের একটি গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষিত হলো বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

/এমএসএ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।