বিজ্ঞাপন

আমিরাতে আবারও বর্ষসেরা স্টাফ নির্বাচিত হলেন ফটিকছড়ির ইউনুস

আমিরাতে আবারও বর্ষসেরা স্টাফ নির্বাচিত হলেন ফটিকছড়ির ইউনুস

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে অবস্থিত কালবা ইংলিশ স্কুলের বর্ষসেরা কর্মকর্তা, অর্থাৎ শ্রেষ্ঠ স্টাফ নির্বাচিত হয়েছেন বাংলাদেশি প্রবাসী মুহাম্মদ ইউনুস। সততা, আন্তরিকতা, ন্যায়, নীতি, দায়িত্ববান, নিষ্ঠাবান এবং সর্বদিক দিয়ে বিবেচনা করে সম্প্রতি তাকে স্কুলের পক্ষ থেকে বর্ষসেরা শ্রেষ্ঠ স্টাফ নির্বাচিত করে সম্মাননা স্মারক সার্টিফিকেট দেওয়া হয়।

গত ১৩ বছর ধরে মুহাম্মদ ইউনুস, আমিরাতের অন্যতম শহর শারজাহতে বসবাস করছেন। তিনি, ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার ২ নং দাঁত ইউনিয়নের তারা খোঁ গ্রামের মুহাম্মদ আবুল কাশেমের ছেলে।

২০১১ সালে ইউএই-এর শারজাহতে অবস্থিত ‘কালবা ইংলিশ স্কুলে’ এডমিন হিসাবে যোগ দেন মুহাম্মদ ইউনুস। স্কুলটিতে প্রায় ৩৫০ জন স্টাফ বা কর্মকর্তা রয়েছে। তাদের মধ্য থেকে বর্ষসেরা হয়েছেন মুহাম্মদ ইউনুস।

একজন বাংলাদেশি হিসাবে বর্ষসেরা নির্বাচিত হওয়ায় ইউনুস নিজেকে গর্বিত মনে করছেন।

তিনি বলেন, মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে তার সততা। সততা, শ্রম ও কাজের প্রতি আন্তরিকতার কারণে আমার এ পুরস্কার। এ সম্মান শুধু আমার না, সকল প্রবাসীদের। যে স্কুলে তিনি কাজ করেন, সে স্কুলটিতে পাঁচ হাজারের বেশি ছাত্র-ছাত্রী, ব্রিটিশ ও আমেরিকান কারিকুলামে লেখাপড়া করেন বলে জানান তিনি।

জেআই

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।