বিজ্ঞাপন

লন্ডনে ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের সভা অনুষ্ঠিত

লন্ডনে ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল লতিফ নিজাম। সভা পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল আব্দুল বাছির।

বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মামুন আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার প্রেসিডেন্ট আব্দুল লতিফ নিজাম। সংগঠনের জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির দ্বিবার্ষিক সাধারণ সভায় গত বছরগুলোর কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং রিপোর্ট উপস্থাপন করেন।

সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন শেষে সংগঠনের ট্রেজারার জাকির হোসেন ২০২৪-২০২৬ অর্থ বছরের আয় ব‍্যায়ের হিসাব উপস্থাপন করেন। সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্টের ওপর আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সম্মতিতে উপস্থাপন করা রিপোর্ট সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়।

বার্ষিক সাধারণ সভায় কার্যনির্বাহী কমিটির উত্থাপিত অ্যামেন্ডমেন্টস অব দি কনস্টিটিউশনগুলো সবার সম্মতিতে গ্রহণ করা হয়। নির্বাচন কমিশনার খায়রুল আলম ক‍্যারল উপস্থিত থেকে বর্ধিত নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন।

বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের উপদেষ্টা আতাউর রহমান আঙ্গুর মিয়া, মাস্টার তছউর আলী, আফজল হোসেন চৌধুরী, দেলওয়ার হোসেন লেবু, রুহুল আমিন সেলিম ও সালেহ আহমদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট দেলওয়ার আহমদ শাহান, ট্রেজারার জাকির হোসেন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ, সহকারী ট্রেজারার ছাদেক আহমদ, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ চৌধুরী, মেম্বারশিপ সেক্রেটারি কামরুল ইসলাম, স্পোর্টস সেক্রেটারি নুরুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য মামুনুর রশীদ খান, খালেদ আজিম উদ্দিন জামাল, ইকবাল চৌধুরী, কামরুজ্জামান কামরান, আজিজুর রহমান, মামুন আহমদ।

সভায় আলোচনায় আরও অংশগ্রহণ করেন টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাকালীন সদস্য আফছর হোসেন এনাম, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম নজরুল, হাবিবুর রহমান চৌধুরী টিপু, সালেহ আহমদ, সুলতান হায়দার, কবির আহমদ।

সভায় আরও উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থার সাবেক সহ-সভাপতি দেওয়ান নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস জুনেদ, সেলিম উদ্দিন চাকলাদার, মাহমুদুর রহমান শানুর, মো. তাজুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি মস্তফা মিয়া, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান, সহ সাধারণ সম্পাদক এনআরবি অনলাইন পোর্টালের সম্পাদক এ রহমান অলি, লন্ডন বাংলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, ব্রিজ বাংলা অনলাইন পোর্টালের সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি জামাল আহমদ খান, ইউকে টিভি বিডির চেয়ারম্যান আব্দুল মোমিন, বিবিএন অনলাইন নিউজ সম্পাদক সাজ্জাদ হোসেন নয়ন, শামীম আহমদ চৌধুরী, মো. আশরাফুল ইসলাম, আব্দুল খালিক ফখর উদ্দিন, মাখন মিয়া, মো. হেলাল উদ্দিন, কাওছার আহমদ জগলু, মারুফ আহমদ, শিহাব উদ্দিন, রিয়াজ উদ্দিন, সুহেদ আহমদ, রসুম জসিমউদ্দীন, ইসলাম উদ্দিন, মো. মুকিতুর রহমান, রেদওয়ান হোসেন রেজা, কামাল উদ্দিন, রেজওয়ান হোসেন শিবলু, খালেদ উদ্দিন, সুরমান আহমদ, মোহাম্মদ জগলু, আব্দুল হালিম, খায়রুল উদ্দিন, আকরাম হোসেন দ্বারা, আব্দুল মুনিম, মাহবুব আহমদ, সিদ্দিকুর রহমান, দেলওয়ার হোসেন, জাহিদ হোসেন, সাব্বির আহমদ, সাহেদ আহমদ, সোহেল আহমদ, জাহেদ আহমদ, নুর মোহাম্মদ সুমন, ফখরুল ইসলাম, কিশওয়ার এনাম লিটন।

অত্যন্ত আন্তরিকতার সঙ্গে উপস্থিত সবাই আগামীর পথচলায় ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা কর্তৃক গ্রহণ করা মানবতার কল্যাণে সব পদক্ষেপে ঢাকা দক্ষিণবাসী ও সংগঠনের সবার সর্বাত্মক সহযোগিতা অতীতের মতোই চলমান থাকবে এই আশাবাদ ব্যক্ত করেন।

আরএফ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

বিজ্ঞাপন