বিজ্ঞাপন

লন্ডনে বর্ণবাদীর হাতে নিহত ইসহাক আলীর স্মরণে সভা

লন্ডনে বর্ণবাদীর হাতে নিহত ইসহাক আলীর স্মরণে সভা

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে বর্ণবাদীর হাতে নিহত হ্যাকনির ইসহাক আলীর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৪৮ বছর আগে পূর্ব লন্ডনের হ্যাকনিতে বর্ণবাদীদের হাতে নিহত ইসহাক আলীর স্মরণে সম্প্রতি এ সভা লন্ডনের টাওয়ার হ্যামলেটসের একটি সেন্টারে অনুষ্ঠিত হয়। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আলতাব আলী ফাউন্ডেশন সভাটি আয়োজন করে।

এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূরুদ্দিন আহমেদ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ড. আনসার আহমেদ উল্লাহ।

সভায় ইসহাক আলীর স্মৃতি স্মরণের পাশাপাশি যুক্তরাজ্যে বর্ণবাদী সহিংসতার বিরুদ্ধে চলমান লড়াই নিয়েও আলোচনা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রয়াত ইসহাক আলীর দুই ছেলে কবির আহমেদ ও সোহেল আহমেদ, শ্যালক জাহাঙ্গীর খান, সাবেক কাউন্সিলর জয়নাল চৌধুরী (যিনি ১৯৭৮ সালে ইসহাক আলীর মৃত্যুর প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন), জালাল রাজন উদ্দিন (যিনি ইসহাক আলীর সাথে ক্যাভেল স্ট্রিটে কাজ করেছেন), হ্যাকনির বাসিন্দা বশির উদ্দিন, মুসা জব্বার, আনা মিয়া, টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র সেলিম উল্লাহ, আলতাব আলী মেমোরিয়াল ট্রাস্টের রফিক উল্লাহ, বাংলাদেশ ইয়ুথ ফ্রন্টের আব্দুল সাত্তার, আলতাব আলী ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জামাল খান, আশরাফ মাহমুদ নেসওয়ার, নাজমা হোসেন, আব্দুল মালিক খোকন, রাজু নাথান, শেখ নূর, ইমদাদুন খানম, কাউন্সিল কর্মকর্তা কাজী রুকসানা বেগম, সাংবাদিক রেজাউল করিম মৃধা, সাজ্জাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ মো. জিলু খান।

বক্তারা বলেন যে, ১৯৭০ এর দশকের বর্ণবাদী সহিংসতা কমে গেলেও, সাম্প্রতিক সময়ে তা আবারও উগ্র ডানপন্থী রাজনীতির মাধ্যমে তার কুৎসিত রূপে ফিরে এসেছে। এর লক্ষ্যবস্তু হচ্ছে আশ্রয়প্রার্থী, শরণার্থী এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়।

ফাউন্ডেশনটি বর্ণবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেছে। সেই সঙ্গে ইশাক আলীর জীবন ও স্মৃতিকে সম্মান জানানোর অঙ্গীকার করেছে।

এসএএস

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।