বিজ্ঞাপন

মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে আর্থিক সহায়তা দিলো দূতাবাস

মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে আর্থিক সহায়তা দিলো দূতাবাস

মালয়েশিয়ার স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ প্রবাসী বাংলাদেশি মো. হারুন অর রশিদের চিকিৎসার ব্যয় মেটাতে আর্থিক সহায়তা দিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন।

গত ৭ জুলাই হৃদরোগে আক্রান্ত মো. হারুনকে কাজাং হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তার কিডনির জটিল সমস্যাও ধরা পড়ে। বর্তমানে হৃদরোগের চিকিৎসার পাশাপাশি কিডনির সমস্যার কারণে তাকে নিয়মিত ডায়ালাইসিস দেওয়া হচ্ছে। এর আগে দূতাবাসের একটি প্রতিনিধিদল হাসপাতালে গিয়ে অসুস্থ প্রবাসীর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তাসহ কনস্যুলার সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন দূতাবাসের কর্মকর্তা। তারই প্রেক্ষিতে প্রায় ২ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার পূর্ব তল্লার মৃত আলী আকবরের ছেলে মো. হারুন অর রশিদ জীবিকার তাগিদে ২০১৩ সালে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। এরপর নিজের ছোট ভাইকেও সেখানে নিয়ে যান। কয়েক বছর আগে সেই ছোটভাই  কর্মস্থলে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এদিকে দূতাবাসের আর্থিক সহায়তা পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন অসুস্থ প্রবাসীর পরিবার।

এসএএস

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।