বিজ্ঞাপন

মানবপাচার রোধে মালয়েশিয়ার সঙ্গে দূতাবাসের বৈঠক

মানবপাচার রোধে মালয়েশিয়ার সঙ্গে দূতাবাসের বৈঠক

মালয়েশিয়ায় মানবপাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দেশটির সরকারের মানবপাচার দমন সংক্রান্ত দপ্তর ‘এটিপসম’-এর সঙ্গে একটি বৈঠক করেছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দল। 

গত ১৬ জুলাই আয়োজিত এ বৈঠককে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা। অন্যদিকে মালয়েশীয় সরকারের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ‘এটিপসম’-এর পরিচালক আসানী বিন লাদজানি।

এ সময় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সকল স্তরে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। এ ছাড়া, পাচারের শিকার ভিকটিম বিশেষত মহিলাদের উদ্ধার, আশ্রয় ও প্রত‍্যাবাসনের পাশাপাশি আইনি প্রক্রিয়া জোরদার করার মাধ্যমে এ সব অপরাধের মাত্রা কমিয়ে আনার লক্ষ্যে উভয় পক্ষ একযোগে কাজ করার সিদ্ধান্ত নেয়।

একই সঙ্গে মানবপাচার ও অভিবাসী চোরাচালানের বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য দুই পক্ষ কর্তৃক যৌথ প্রোগ্রাম আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে।

পরিশেষে, উভয় প্রতিনিধিদল সম্মিলিত সহযোগিতার আশাবাদ ব্যক্ত করে উক্ত সভা শেষ করে। এ সময় বাংলাদেশ হাইকমিশন প্রতিনিধি দলে ছিলেন শ্রম কাউন্সিলর সৈয়দ শরিফুল ইসলাম, কাউন্সিলর (কনস্যুলার) ফিরোজ রাব্বানী এবং ফার্স্ট সেক্রেটারি ফাল্গুনী বাগচী।

এসএএস

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।