বিজ্ঞাপন

সাবেক হাইকমিশনারের মৃত্যুতে কুয়ালালামপুর হাইকমিশনের শোক

সাবেক হাইকমিশনারের মৃত্যুতে কুয়ালালামপুর হাইকমিশনের শোক

সাবেক হাইকমিশনার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসী শাহরিয়ারের অকাল মৃত্যুতে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর গভীর শোক প্রকাশ করছে। 

এর আগে গত ২৯ জুলাই ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

রাষ্ট্রদূত ফেরদৌসী শাহরিয়ার দুই দশকেরও বেশি সময় নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার দীর্ঘ কর্মজীবনে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি ব্যাংকক, রোম, ম্যানচেস্টার ও ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে কর্মরত ছিলেন। একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ কূটনীতিক হিসেবে বিদেশে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং বিশেষত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর তার শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

জেআই

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।