যুক্তরাজ্যের পূর্বলন্ডনে ঐতিহ্যবাহী ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর পূর্তিতে আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর দুইদিন ব্যাপী অনুষ্ঠানকে সামনে রেখে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বাদ জুমা পূর্ব লন্ডনের ব্রিক লেইন জামে মসজিদের আতাউর রহমান চৌধুরী কনফারেন্স হলে— মিট দ্যা প্রেসে লিখিত বক্তব্য পাঠ করেন, ব্রিক লেইন জামে মসজিদ সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের পক্ষে মোহাম্মদ হরমুজ আলী। এ সময় মসজিদ কমিটির পক্ষে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন হামিদুর রহমান চৌধুরী ও হেলাল উদ্দিন।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সাজ্জাদুর রহমান। মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম।
মিট দ্যা প্রেসে মঞ্চ উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, এনটিভি ইউরোপের পরিচালক মোস্তফা সারোয়ার বাবু, ব্যবসায়ী রফিক হায়দার, কমিউনিটি এক্টিভিস্ট নজরুল ইসলাম, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট মুহাম্মদ শাহেদ রাহমান এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি আকরামুল হোসেন প্রমুখ।
মিট দ্য প্রেসে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্রিক লেন জামে মসজিদ সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের পক্ষে মোহাম্মদ হরমুজ আলী ।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ও লিখিত বক্তব্যে তিনি জানান, দুই শতাব্দীরও বেশি সময় ধরে ব্রিক লেইন জামে মসজিদের ভবনটি বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ১৭৪৩ খ্রিস্টাব্দে মসজিদটি একটি ফরাসি প্রোটেস্টট্যান্ট গীর্জা হিসেবে তৈরি করা হয়েছিলো। তারপর তা ম্যাথডিস্ট চ্যাপেল হিসেবে ব্যবহৃত হয়। ১৮৯৮ খ্রিস্টাব্দে ইহুদি অধ্যুষিত এলাকা হিসেবে বিখ্যাত সিনেগগে রুপান্তরিত হয় এ ভবন। তারপর ১৯৭৬ খ্রিস্টাব্দে আজকের ব্রিক লেন জামে মসজিদ প্রতিষ্ঠিত হয় । ১৭৪৩ খ্রিস্টাব্দে নির্মিত এ ঐতিহাসিক ভবনের বেইজমেন্টটি অতীতে বাণিজ্যিক গোদাম ঘর হিসেবে ব্যবহার করা হতো। তবে বর্তমানে সেখানে মসজিদের অংশ হিসেবে মহিলাদের নামাজ আদায়ের জায়গা করা হয়েছে। ২০১০ সালের জানুয়ারিতে নির্মিত হয় ব্রিক লেইন মসজিদের দৃষ্টিনন্দন মিনার। যা আজ পূর্ব লন্ডনের এক আইকন হয়ে উঠেছে।
১৯৭৬ খ্রিস্টাব্দে মসজিদ হওয়ার পর ভবনটির কাঠামোগত পরিবর্তন অক্ষুন্ন ভিতরের কক্ষগুলোর ব্যাপক সংস্কার করা হয়েছে। মসজিদের বিগত পরিচালনা পরিষদ থেকে শুরু করে বর্তমান পরিচালনা পরিষদ তাদের উন্নয়ন প্রচেষ্টা নিরলসভাবে চালিয়ে যাচ্ছেন।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত ব্রিক লেন জামে মসজিদ ট্রাস্ট এ বছর (১৯৭৬-২০২৬) ৫০ বছরে পদার্পণ করেছে। লন্ডনে আমাদের মুরুব্বিদের প্রতিষ্ঠিত ঐতিহাসিক এ ধর্মীয় প্রতিষ্ঠানটির সুদীর্ঘ এই পথচলা এবং অগ্রযাত্রাকে আমরা কমিউনিটির সকলকে নিয়ে উদযাপন করতে সকলের আন্তরিক সহযোগিতা চাই।
আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর রবিবার ব্রিক লেন মসজিদে দুদিন ব্যাপী সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উদযাপন করা হবে। ৫০ বছর পূর্তি উদযাপনে আমরা সকলের আন্তরিক সাহায্য ও সহযোগিতা কামনা করছি।
এনটি
