বিজ্ঞাপন

মালয়েশিয়ায় নিজেদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় নিজেদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানের লিঙ্গি এলাকায় সহকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনায় তিন বাংলাদেশি নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

নেগেরি সেম্বিলানের পুলিশ প্রধান দাতুক আলজাফনি আহমদ জানান, সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটে তামান লিঙ্গির একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পুলিশ এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে। তবে নিহত ও আহতদের বিস্তারিত নামপরিচয় প্রকাশ করেনি পুলিশ।

ওই বাড়ি থেকে দুইজনকে উদ্ধার করা হয়—যাদের মধ্যে একজন ইতোমধ্যে মারা যান এবং অন্যজনকে গুরুতর অবস্থায় রেম্বাউ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী লাডাং সুয়া মাঙ্গিস এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ও অভিযুক্তরা একই বাড়িতে বসবাস করতেন এবং একই সঙ্গে কাজ করতেন। ঘটনার মূল কারণ ও বিবরণ উদ্ঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তকে পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের জন্য পাঠানো হয়েছে এবং মামলাটি মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা মামলা) তদন্ত করা হচ্ছে।

এসএম

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।