সংযুক্ত আরব আমিরাতে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় এবার মেধার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন শিক্ষার্থীরা। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠান দুইটি ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখেছে।
উত্তর আমিরাতের রাস আল খাইমায় বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে শতভাগ পাসের অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এবার বিজ্ঞান বিভাগের ২৪ জন এবং বিজনেস স্টাডিজ বিভাগের ১৯ জনকে নিয়ে মোট ৪৩ জন পরীক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৮ জন, এ গ্রেড ২৮ জন, এ মাইনাস ৪ জন এবং বি গ্রেড পেয়েছেন ২ জন (অনুপস্থিত ছিলেন ২ জন)।
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৪৩ জনই পাস করেছেন। পাসের হার ৮৭ দশমিক ৭৩ শতাংশ। প্রতিষ্ঠানটি থেকে ১ জন জিপিএ-৫ সহ এ গ্রেড পেয়েছেন ১৫ জন, এ মাইনাস ১৭ জন এবং সি গ্রেড পেয়েছেন ৩ জন।
এই দুই বিদ্যাপীঠের সফলতায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও প্রবাসী বাংলাদেশিরা।
এসএএস
