পূর্ব লন্ডনে গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পূর্ব লন্ডনের এনজাইন ইয়োথ ক্লাবের হলরুমে প্রায় দুই শতাধিক ট্রাস্টিদের উপস্থিতিতে তিনপর্বে অনুষ্ঠিত সভার আলোচনার প্রথম পর্বে সভাপতিত্ব করেন ট্রাস্টের সাবেক সভাপতি ফজলুল হক ফজলু।
এ কে এম আব্দুল্লাহর সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভা পরিচালনা করেন চিফ কো-অর্ডিনেটর আব্দুল বাছির। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টি মাওলানা মোহাম্মদ শওকত আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টের সাবেক সভাপতি মো. মোস্তফা মিয়া।
সভায় বক্তব্য রাখেন– ট্রাস্টের সাবেক সভাপতি আলতাফ হোসেন বাইছ, নাজমুল ইসলাম নুরু, মো. মকলু মিয়া, কমিউনিটি ব্যক্তিত্ব আতাউর রহমান আঙ্গুরমিয়া, বাংলাদেশ সেন্টার লন্ডনের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, শাহজালাল ইসলামী ব্যাংক বাংলাদেশের ডাইরেক্টর মো. হারুন মিয়া ও ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল।
সভায় আরো বক্তব্য রাখেন– এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি মিছবাহ জামাল, ফজলুল হক, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র সভাপতি আব্দুল লতিফ নিজাম, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সাবেক সভাপতি ফেরদৌস আলম, সৈয়দ নজরুল ইসলাম, শাহজাহান চৌধুরী, হেল্পিং হ্যান্ডসের ট্রেজারার মিকাইল আহমদ চৌধুরী, মুহিবুল হক, এডুকেশন ট্রাস্টের সাবেক সহ-সভাপতি মো. ইকবাল হোসেন, সাবেক ট্রেজারার জবরুল ইসলাম লনি, সাবেক ট্রেজারার জয়নাল আবেদীন জয়নুল, সাবেক মেম্বারশীপ সম্পাদক নুনু মোহাম্মদ শেখ, সাবেক সহ সাধারণ সম্পাদক শাহআলম কাসেম, ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থার সহসভাপতি দেলওয়ার আহমদ শাহান, এনটিভি ইউরোপের সিনিয়র রিপোর্টার কয়েছ আহমদ রোহেল, ট্রাস্টি আবুল কাহের তারেক ও মুকিতুর রহমান।
আলোচনায় অংশ নিয়ে ট্রাস্টিরা বলেন, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট বৃহৎ একটি সংগঠন এবং বাংলাদেশে গরীব মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করে যাচ্ছে দীর্ঘ তিন দশক থেকে এবং ব্রিটেনে নতুন প্রজন্মকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শিকড়ের সঙ্গে সম্পৃক্ত রাখতে যে প্রয়াস চালিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। আগামী দিনগুলোতে ট্রাস্টের কার্যক্রম আরো গতিশীল ও সমৃদ্ধ হবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা পর্ব শেষে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় দ্বি-বার্ষিক সাধারণ সভা। দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কো-অর্ডিনেটর কমিটির সদস্য আলতাফ হোসেন বাইছ এবং সভা পরিচালনা করেন কো-অর্ডিনেটর কমিটির চিফ কো-অর্ডিনেটর আব্দুল বাছির।
দ্বি-বার্ষিক সম্মেলনের শুরুতে কো-অর্ডিনেটর কমিটির পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করা হয় এবং কো-অর্ডিনেটর কমিটির পক্ষ থেকে কার্যবিবরণী ও (বিগত কমিটি থেকে প্রাপ্ত তথ্যসহ) সংক্ষিপ্ত আর্থিক রিপোর্ট পেশ করেন যা হাততালির মাধ্যমে উপস্থিত ট্রাস্টিবৃন্দ অনুমোদন করেন।
দ্বি-বার্ষিক সম্মেলনের সভামঞ্চে উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর কমিটির সদস্যরা যথাক্রমে– মো. মকলু মিয়া, মো. ফজলুল হক ফজলু, আফছর হোসেন এনাম, মোস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল, একেএম আব্দুল্লাহ, জবরুল ইসলাম লনি, মো. ইকবাল হোসেন, জয়নাল আবেদীন জয়নুল, সোহেল আহমদ বদরুল ও মো. শাহআলম কাসেম।
দ্বি-বার্ষিক সম্মেলনে ট্রাস্টিরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন এবং আলোচনায় অংশগ্রহণ করেন। তন্মধ্যে উল্লেখযোগ্য গৃহীত প্রস্তাবগুলো হলো: ট্রাস্টের সংবিধান আমুল সংস্কার করার জন্য একটি সংবিধান সংস্কার কমিশন গঠনের প্রস্তাব; ট্রাস্টকে চ্যারিটি কমিশনের অন্তর্ভুক্ত করার প্রস্তাব; ট্রাস্টের সম্পদ যুক্তরাজ্যে বিনিয়োগের প্রস্তাব; ট্রাস্টের বাংলাদেশে ব্যাংক একাউন্ট সচল করার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় এবং কো-অর্ডিনেটর কমিটির সব কার্যক্রম অনুমোদন করা হয়।
পাশকৃত প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য নবনির্বাচিত (২০২৬-২০২৮) আফছর-বাছির-গনি কমিটির কাছে সুপারিশ করা হয়।
দ্বি-বার্ষিক সম্মেলনের আলোচনায় অংশগ্রহণ করেন সম্মানিত ট্রাস্টি নাজমুল ইসলাম নুরু, শহিদুর রহমান, বেলাল হোসেন, রোমান আহমদ চৌধুরী, শাহজাহান চৌধুরী, নজরুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ সামছুল হক, মুহিবুল হক, মো. ছাদেক আহমদ, মারুফ আহমদ, লুৎফর রহমান প্রমুখ।
সাধারণ সভায় উত্থাপিত প্রশ্নের উত্তর অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রদান করেন সমন্বয় কমিটির পক্ষ থেকে মো. ইকবাল হোসেন। বিস্তারিত আলোচনা শেষে দ্বি-বার্ষিক সম্মেলনে উপস্থিত ট্রাস্টিদের মধ্যে থেকে প্রস্তাবিত প্রস্তাবগুলো লিপিবদ্ধ করা হয়েছে এবং নিশ্চিত করা হয়েছে যে, নতুন উত্থাপিত প্রস্তাবগুলো নির্বাচিত কমিটির কাছে হস্তান্তর করা হবে।
দ্বি-বার্ষিক সম্মেলনের শেষে নির্বাচন কমিশনের সম্মানিত নির্বাচন কমিশনারবৃন্দ যথাক্রমে প্রধান নির্বাচন কমিশনার জনাব নুরুল ইসলাম, নির্বাচন কমিশনার জনাব আবজল হোসেন ও নির্বাচন কমিশনার জনাব সামসুল ইসলাম সেলিম সভামঞ্চে উপস্থিত থেকে ২০২৬-২০২৮ কার্য দিবসের জন্য নির্বাচিত প্যানেলের সদস্যদের নাম ঘোষণা করেন।
তারা বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য আফছর-বাছির-গনি একটি প্যানেল জমা দেওয়া হয়েছে, যেহেতু অন্য কোনো প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আর কোনো প্যানেল জমা দেননি তাই আফছর-বাছির-গনি প্যানেলকে সকল প্রকার নির্বাচনী আচরণবিধি মেনে নির্বাচিত ঘোষণা করা হলো এবং প্রয়োজনীয় যাবতীয় কাগজপত্র বুঝিয়ে দেন।
২০২৬-২০২৮ কার্য মেয়াদের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে নব নির্বাচিত চেয়ারপারসন আফছর হোসেন এনাম, জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির ও ট্রেজারার আব্দুল গনি বলেন, “আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ট্রাস্টের সব সম্মানিত সদস্য এবং সংশ্লিষ্ট সবার প্রতি, আমাদের প্রতি আস্থা রেখে সংগঠনের কার্যভার প্রদান করার জন্য আমরা নতুন কার্যকরী কমিটি আপনাদের সবার সহযোগিতায় ট্রাস্টের কার্যক্রম গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে কাজ করে যাবো ইনশাআল্লাহ।”
বিআরইউ
