বিজ্ঞাপন

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে স্পেন বিএনপির আলোচনা সভা

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে স্পেন বিএনপির আলোচনা সভা

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্পেন শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) রাতে মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার একটি রেস্টুরেন্টে স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনিরের

সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু জাফর রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় বক্তব্য রাখেন স্পেন বি এন পি'র সিনিয়র সহ সভাপতি হেমায়েত খান, মহানগর বি এন পি'র সভাপতি সোহেল আহমদ সামছু, সংগঠনের সহ সভাপতি আব্দুল মোতালেব বাবুল, সাইদ মিয়া, ইউনুছ আলী, আব্দুল আওয়াল খান, সোলেমান আহমদ, মাদ্রিদ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জসিম, স্পেন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদ আলী, স্পেন বি এন পি'র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, হুমায়ুন কবির রিগ্যান, মাদ্রিদ মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক শিকদার, স্পেন যুবদল নেতা মানিক ব্যাপারী, শাহ আলম,আজিজুল ব্যাপারী, রুদ্র সহ অন্যান্য নেতারা। 

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরএফ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।