বিজ্ঞাপন

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

কুয়েতের মানগাফ এলাকায় সড়ক দুর্ঘটনায় আবদুর রউফ মোল্লা নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল রাত ১০টার দিকে মানগাফ এলাকায় ফায়ার সার্ভিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ সময় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন আবদুর রউফ। পরে তিনি মারা যান।

নিহত আবদুর রউফ কুয়েতের আল তুয়েক কোম্পানির পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তার দেশের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার রাজাপুর ইউনিয়নে।

নিহতের মেয়ের জামাই মনিরুল ইসলাম জানান, দীর্ঘদিন আল তুয়েক কোম্পানিতে কাজ করতেন। মঙ্গলবার রাত ১০ টায় বাসায় যাওয়ার পথে দ্রুত গতির একটি গাড়ীর ধাক্কায় এই দূর্ঘটনা ঘটে। বর্তমানে তার মরদেহ সোবাহান হাসপাতালের মর্গে আছে। আইনি কাজ সম্পন্ন করে দ্রুত মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

তার মৃত্যুতে পরিবার, স্বজন ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। কুয়েতে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে নিহতের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

সাদেক রিপন/এনটি

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।