বিজ্ঞাপন

গোয়াইনঘাট ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকের সামার ট্রিপ অনুষ্ঠিত

গোয়াইনঘাট ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকের সামার ট্রিপ অনুষ্ঠিত

গোয়াইনঘাট ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের পক্ষ থেকে সম্প্রতি একটি সামার ট্রিপ অনুষ্ঠিত হয়।

অত্যন্ত আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ আয়োজনে কেমব্রিজের ঐতিহাসিক সেন্ট্রাল মসজিদ, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজ এবং শহরের আশেপাশের দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করেন সংগঠনের সদস্যরা।

উক্ত সামার ট্রিপে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র থেকে আগত গোয়াইনঘাট আলীরগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল ও গোলাম আজম মাশুক। সংগঠনের পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সামার ট্রিপে অন‍্যান‍্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি গোলাম জিলানী, সাধারণ সম্পাদক সুফী সুহেল আহমদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ, মাওলানা নাজিম উদ্দিন, ট্রেজারার এফ এ কিবরিয়া, মাওলানা আব্দুল মান্নান, মুক্তার আহমেদ, নূর আহমদ, সালেহ আহমদ, রফিক আহমেদ, আমিনুল ইসলাম, হাফিজ মারুফ আহমদ, ফয়েজ আহমদ, আমিরুল ইসলাম, রঞ্জন বিশ্বাস, ইহান আরিফ, হাসান আহমেদ, তাসলিম ফাতিমা,আমিন আহমেদ ও তামিম আহমেদ প্রমুখ।

ট্রিপে আগত উপস্থিত সদস্যরা দেশ-বিদেশে ছড়িয়ে থাকা গোয়াইনঘাটবাসীর বন্ধন আরও দৃঢ় হোক—এ প্রত্যাশা করেন এবং গোয়াইনঘাট ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকে মানুষের পাশে থাকবে সব সময় এই আশা ব্যক্ত করেন। 

আরএফ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

বিজ্ঞাপন