বিজ্ঞাপন

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে মালয়েশিয়ায় দোয়া মাহফিল

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে মালয়েশিয়ায় দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বিএনপি মালয়েশিয়া এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। 

শনিবার (১৫ আগস্ট) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে এ আয়োজন করা হয়। 

আলোচনা সভায় বক্তারা বলেন, বিচক্ষণ নেতৃত্ব, সততা, দেশপ্রেম ও সাহসিকতার গুণে গৃহবধূ বেগম জিয়া বাংলাদেশের সর্বজনপ্রিয় নেত্রীতে পরিণত হয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন আপসহীন। শত বাধা-বিপত্তি, জেল ও নির্যাতন উপেক্ষা করে তিনি দেশের মানুষের পাশে থেকেছেন। দেশের মাটি ও মানুষই ছিল তার সবচেয়ে বড় ঠিকানা।

আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত ও শান্তি কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বুকিট বিন্তাং বাংলা মসজিদের খতিব মাওলানা মো. আবু তাহের।

আরএফ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।