বিজ্ঞাপন

গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর এই কমিটি ঘোষণা করেন।

সোমবার (১৭ আগস্ট) এ উপলক্ষ্যে মাদ্রিদের লাভাপিয়েস এলাকার একটি রেস্টুরেন্টে বিপুলসংখ্যক সিলেটবাসীর উপস্থিতিতে নতুন কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

সংগঠনের সভাপতি আব্দুল কাইয়ুম মাসুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউছার হোসেন টিপু ও সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি হাফিজ আবু তাহের মিসবাহর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সদ্য সাবেক সভাপতি আব্দুল মুজাক্কির, সাবেক আহ্বায়ক মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, শাহ জামাল, আব্বাস উদ্দিন, আব্দুর রশিদ, খায়রুজ্জামান জামান, নুর মিয়া, শাহাদাত মিয়া, আব্দুল মতিন, শাহজাহান করিম, সাংবাদিক সাইফুল আমিন, সহিদ ওয়াসির, ইউসুফ আলী, সমছু মিয়াসহ সিলেট কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের ১৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এ সময় বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি স্পেনে বসবাসরত সিলেটবাসীর ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের সাবেক সভাপতি আব্দুল মুজাক্কির নবনির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম মাসুকের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

নতুন কমিটির নেতৃত্বে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেন সিলেটবাসীর কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ ও কমিউনিটির সদস্যরা।

সিদ্দিকুর রাহমান/এসএইচএ 

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।