আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ৩য় শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে মালদ্বীপে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফোরাম মালদ্বীপ এ আয়োজন করে।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ডা. এইচ. এম. সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও শিক্ষাবিদ অধ্যক্ষ মোস্তাক ফয়েজী। সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় অফিস সম্পাদক মাশহুদুল ইসলাম মাসুদ ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক মিজানুর রহমান।
সভায় বক্তারা কুরআনের তাফসির প্রচার এবং ইসলামের দাওয়াত প্রসারে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর অবদানের কথা স্মরণ করেন। তার জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে কুরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বাংলাদেশ ফোরাম মালদ্বীপের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাজ্জাত হোসেন, সাংগঠনিক সম্পাদক তানজীর হোসেন, অর্থ সম্পাদক মাওলানা আব্দুর সবুর, প্রশিক্ষণ সম্পাদক ডা. ইসমাঈল হারুন বান্না, সমাজকল্যাণ সম্পাদক দিদারুল আলম ভূঁইয়াসহ কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আরএফ
