বিজ্ঞাপন

মালয়েশিয়ায় বেতন-ভিসা জটিলতায় বাংলাদেশিদের সাড়ে ৪০০ অভিযোগ, সমাধান ৩৩০

মালয়েশিয়ায় বেতন-ভিসা জটিলতায় বাংলাদেশিদের সাড়ে ৪০০ অভিযোগ, সমাধান ৩৩০

মালয়েশিয়ায় ২০২২ সালে নিয়োগপ্রক্রিয়া শুরুর পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ হাইকমিশন বেতন, ভিসা নবায়নসহ বিভিন্ন সমস্যা নিয়ে প্রায় ৪৫০টির মতো অভিযোগ পেয়েছে।

এর মধ্যে নিয়োগকর্তা ও কর্মীদের মধ্যে মধ্যস্থতা এবং মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্যান্য অংশীজনের সহযোগিতার মাধ্যমে ৩৩০টির অধিক অভিযোগ সমাধান করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে দূতাবাস।

পরিবারের সচ্ছলতা ফেরাতে প্রিয় মানুষদের সঙ্গ ছেড়ে প্রতিবছর লাখ লাখ বাংলাদেশি বিদেশে পাড়ি জমালেও সবার ভাগ্য পরিবর্তন হয় না। বৈধভাবে কলিং ভিসায় দেশটিতে গিয়ে হাজার হাজার বাংলাদেশি নিয়োগ-সংক্রান্ত ঋণের বোঝা, বকেয়া বেতন, অভিবাসন ও ভিসা-সংক্রান্ত জটিলতা এবং দেশে ফেরত পাঠানোর পরও নানা সমস্যার মধ্য দিয়ে দিন পার করেন।

গত ৮ সেপ্টেম্বর মালয়েশিয়ার পেনাংয়ে রেসপনসিবল বিজনেস অ্যালায়েন্স– আরবিএ আয়োজিত ‘ফ্রম কমিটমেন্ট টু অ্যাকশন: বেস্ট প্র্যাকটিসেস অব হিউম্যান রাইটস ডিউ ডিলিজেন্স অ্যাক্রস সাপ্লাই চেইন’ শীর্ষক প্যানেল আলোচনায় মালয়েশিয়ায় অভিবাসী কর্মীদের সুরক্ষায় বেস্ট প্র্যাকটিসেস তুলে ধরে বাংলাদেশ হাইকমিশন।

এ সময় বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোসাম্মত শাহানারা মনিকা অভিবাসী কর্মীদের দৃষ্টিভঙ্গি এবং তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, কর্মী, নিয়োগকর্তা, মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং অন্যান্য অংশীজনের মধ্যে সমন্বয় করে অভিযোগের সমাধান, ক্ষতিপূরণ ও প্রতিকার নিশ্চিতকরণ, কল্যাণমূলক সহায়তা এবং মর্যাদাপূর্ণভাবে দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে হাইকমিশন কাজ করছে।

বিআরইউ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।