• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

ফ্লাইটে চড়তে দুই ধরনের কোভিড সনদ বাধ্যতামূলক : এমিরেটস

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত
৪ সেপ্টেম্বর ২০২১, ০৬:৪৯
অ+
অ-
ফ্লাইটে চড়তে দুই ধরনের কোভিড সনদ বাধ্যতামূলক : এমিরেটস

দুই ধরনের কোভিড সনদের বাধ্যবাধকতার কারণে বাংলাদেশসহ পাঁচটি দেশের যাত্রীরা শেষ গন্তব্যস্থল হিসেবে দুবাইয়ে যেতে পারবেন না বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন সংস্থা এমিরেটস। তবে ট্রানজিট যাত্রী হিসেবে দুবাই হয়ে অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে বাধা নেই বলেও জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

বাংলাদেশ, নাইজেরিয়া, ভিয়েতনাম, জাম্বিয়া ও ইন্দোনেশিয়া- এ পাঁচ দেশের যেসব যাত্রীর শেষ গন্তব্য দুবাই, তাদের দুটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে বলে এমিরেটসের ওয়েবসাইটে প্রকাশিত নতুন ভ্রমণবিধিতে বলা হয়েছে।

শর্ত দুটি হলো-

প্রথমত, যাত্রা শুরুর আগের ৪৮ ঘণ্টার মধ্যে পিসিআরে কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ আসতে হবে এবং কিউআর কোড সম্বলিত সেই কোভিড নেগেটিভ সনদ সঙ্গে রাখতে হবে।

বিজ্ঞাপন

দ্বিতীয়ত, উড্ডয়নের ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে র‍্যাপিড পিসিআর টেস্টের ফল নেগেটিভ আসতে হবে এবং কিউআর কোড সম্বলিত সেই কোভিড নেগেটিভ সনদ সঙ্গে রাখতে হবে।

বাংলাদেশসহ এ পাঁচটি দেশের বিমানবন্দরে র‍্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থা না থাকায় এসব দেশ থেকে কোনো যাত্রী দুবাইয়ে যেতে পারবেন না বলে জানিয়েছে এমিরেটস। এসব দেশ থেকে ট্রানজিট যাত্রীরা দুবাই হয়ে যেতে পারবেন, তবে তাদেরও সঙ্গে কোভিড নেগেটিভ সনদ রাখা জরুরি।

বাংলাদেশের যাত্রীদের উড্ডয়নের আগের ৭২ ঘণ্টার মধ্যে পিসিআরে কোভিড পরীক্ষা করাতে হবে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, উগান্ডা, ভিয়েতনাম, জাম্বিয়া, এবং ইন্দোনেশিয়ার ট্রানজিট যাত্রীদের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য।

বিজ্ঞাপন

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংযুক্ত আরব আমিরাতভ্যাকসিন সনদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা

আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা