বিজ্ঞাপন

কাতারে জেলহত্যা দিবস স্মরণে দোয়া ও আলোচনা সভা

কাতারে জেলহত্যা দিবস স্মরণে দোয়া ও আলোচনা সভা

কাতারে জেলহত্যা দিবস স্মরণে দোয়া ও আলোচনা সভা করেছে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি কাতার। স্থানীয় সময় বুধবার (৩ নভেম্বর) কাতারের রাজধানী দোহা নাজমা সুন্দরবন রেস্টুরেন্টে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি এস এম ফরিদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আলমের পরিচালনায় আলোচনায় অংশ নেন উপদেষ্টা শাহাদাৎ হোসেন নাসের, উপদেষ্টা কপিল উদ্দিন, সহ-সভাপতি মীর মশারফ হোসেন, সহ-সভাপতি শহিদ উল্লাহ হায়দার, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জাতীয় চার নেতাসহ বিপুলসংখ্যক নেতাকর্মীর আত্মত্যাগের কারণে কেউ আওয়ামী লীগের ক্ষতি করতে পারেনি। অনেক ত্যাগী নেতা ছিলেন বলে বারবার আঘাত করেও কেউ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারেনি। সংবিধান মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করেন তারা।

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কাতার স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাওলানা হাসিবুর রহমান।

ওএফ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

বিজ্ঞাপন