বিজ্ঞাপন

ইতালিতে কর্মস্থলে প্রবাসীর মৃত্যু

ইতালিতে কর্মস্থলে প্রবাসীর মৃত্যু

ইতালিতে কর্মস্থলে সিদ্দিকুর রহমান নামে এক বাংলাদেশি মারা গেছেন। রোববার বেলা ১১টায় রোমের ফ্লামিনিউ নামক এলাকায় তার কর্মস্থলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে সিদ্দিকুরের বয়স হয়েছিল আনুমানিক ৬০ বছর।

ঘটনার বিষয়ে মানিক মোহাম্মদ নামে একজন জানান, হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন সিদ্দিবুর। তার কিছুক্ষণ পরই মারা যান তিনি। 

সিদ্দিকুর রহমান ১৫ বছরের বেশি ইতালিতে বসবাস করছিলেন। বাংলাদেশে গফরগাঁও উপজেলার পাগলা থানার ছোট বড়াই গ্রামে তার বাড়ি। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। 

সিদ্দিকুর রহমানের মৃত্যুতে ইতালি প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

এনএফ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

বিজ্ঞাপন