বিজ্ঞাপন

টিকা নিলে কুয়েতে লাগবে না হোম কোয়ারেন্টাইন 

অ+
অ-

যাত্রীদের জন্য হোম কোয়ারেন্টাইন বাতিল করেছে কুয়েত সরকার। দেশটিতে যেতে এখন থেকে করোনা নেগেটিভ সনদও লাগবে না। কুয়েত সরকার অনুমোদিত টিকার তিন ডোজ (বুস্টার) বা দুই ডোজ গ্রহণকারীদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে।  

বিজ্ঞাপন

সম্প্রতি কুয়েতের মন্ত্রিপরিষদের জরুরি এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে বলা হয়, টিকাবিহীন যাত্রীদের দেশটিতে প্রবেশের ৭২ ঘণ্টা পূর্বে করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে। তাদের ৭ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। 

তবে টিকার দুই ডোজ বা তিন তিন ডোজ নেওয়া থাকলে কোয়ারেন্টাইন বা করোনা নেগেটিভ সনদ লাগবে না। ২০ ফেব্রুয়ারি থেকে এ নিয়ম কার্যকর হয়েছে। 

এদিকে, দেশটিতে গণটিকা কর্মসূচি ও স্বাভাবিক জীবনে ফেরার অংশ হিসেবে আগামী ১৩ মার্চ থেকে শতভাগ জনবল নিয়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে। গণপরিবহন, সভা সেমিনার ও সামাজিক অনুষ্ঠানে সব ধরনের বিধিনিষেধ তুলে দেওয়ার কথা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।