• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ধর্ম

লবণ চেখে দেখলে রোজা হবে কি?

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক
২৩ মার্চ ২০২২, ১৮:৫৯
অ+
অ-
লবণ চেখে দেখলে রোজা হবে কি?
প্রতীকী ছবি

আমি একটি হোটেলে রান্না করি। রমজান মাসে রান্নার সময় লবণ চেখে দেখার প্রয়োজন হয়। অনুমান করে দিলে মাঝে মাঝে লবণ কম-বেশি হয়ে যায়। তখন ম্যানেজার ধমক দেন। তো রমজান মাসে যদি লবণ দেখার জন্য সামান্য ঝোল মুখে নিয়ে— সাথে সাথে কুলি করে ফেলি; এতে রোজার কোনো ক্ষতি হবে কি না? একটু জানিয়ে বাধিত করবেন।

বিজ্ঞাপন

এই প্রশ্নের উত্তর হলো- উল্লেখিত ক্ষেত্রে তরকারির লবণ দেখার জন্য জিহ্বায় সামান্য দিয়ে আবার থু থু করে ফেলে দেবেন। আপনার জন্য এভাবে লবণ দেখা জায়েজ হবে। ফলে আপনি এভাবে করলে রোজা নষ্ট হবে না। প্রয়োজনে এর পর পানি দিয়ে কুলি করে ফেলে দেবেন।

তথ্যসূত্র : মুসান্নাফে ইবনে আবি শাইবাহ, বর্ণনা : ৯৩৮৫; ফাতাওয়া খানিয়া : ১/২০৪; আল-মুহিতুল বুরহানি : ৩/৩৫৬; আত-তাজনিস ওয়ালমাযীদ : ২/৪৮; আল-বাহরুর রায়েক : ২/২৭৯; তাবয়িনুল হাকায়েক : ২/১৮৪; ফাতাওয়া হিন্দিয়া : ১/১৯৯

প্রসঙ্গত, রমজান মাসে রোজা ফরজ। এই ফরজ ইবাদত পালনের কিছু বিধি-বিধান রয়েছে। সেগুলোর প্রতি যত্ন রেখে অত্যন্ত সতর্কতা ও পবিত্রতার সঙ্গে রোজা পালন করতে হয়। কারণ, ছোটখাটো কিছু ভুলেও রোজা মাকরুহ হয়ে যেতে পারে। নষ্ট হতে পারে রোজার পবিত্রতা। তাই কী কী কারণে রোজা মাকরুহ হয়— তা জেনে রাখা জরুরি।

বিজ্ঞাপন

রোজা মাকরুহ হওয়ার কারণ কী কী— তা জানতে এখানে ক্লিক করুন : যেসব কারণে রোজা মাকরুহ হয়

আর রোজা মাকরুহ না হওয়ার কারণ জানতে ক্লিক করুন এখানে : যেসব কারণে রোজা মাকরুহ হয় না

প্রশ্নটি করেছেন : খালেদ, খিলগাঁও, ঢাকা।

বিজ্ঞাপন

ঢাকা পোস্টের ইসলাম বিভাবে আপনিও লিখতে পারেন। বিষয়ভিত্তিক প্রবন্ধ-নিবন্ধ ও জীবনঘনিষ্ঠ প্রশ্ন পাঠাতে মেইল করুন : dhakapostislam@gmail.com

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রমজানরোজামাসআলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইউসিবি ইসলামিকের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইউসিবি ইসলামিকের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

যশোরে আশরাফুল মাদারিসে একসঙ্গে ইতেকাফে ১৭০০ মুসল্লি

যশোরে আশরাফুল মাদারিসে একসঙ্গে ইতেকাফে ১৭০০ মুসল্লি

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর