• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ধর্ম

থুথু খেয়ে ফেললে রোজা হবে কি?

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক
২৭ মার্চ ২০২২, ১৩:১৮
অ+
অ-
থুথু খেয়ে ফেললে রোজা হবে কি?
প্রতীকী ছবি

রোজা রাখা অবস্থায় কারও কারও মুখে অনেক থুথু আসে। বিশেষত শব্দ করে কোনো কিছু পড়ার সময়ও এমন অবস্থা তৈরি হয়। এখন জানার বিষয় হলো- রমজানে রোজা রাখা অবস্থায় কিংবা রোজা রাখা অবস্থায় কেউ যদি থুথু গিলে ফেলে— তাহলে কি এই কারণে রোজা ভেঙে যাবে? নাকি ভাঙবে না? 

বিজ্ঞাপন

রোজাদার যদি থুথু গিলে ফেলে— এতে তার রোজা নষ্ট হবে না; এমনকি সে থুথু অনেক বেশি হলেও; সেটা মসজিদে হোক কিংবা অন্য কোনো স্থানে হোক। তবে যদি কফের মত ঘন শ্লেষ্মা হয়, তাহলে গিলবে না। বরং আপনি মসজিদে থাকলে টিস্যু পেপারে কিংবা অন্য কিছুতে তা ফেলে দেবে। (ফতোয়া ও গবেষণা বিষয়ক স্থায়ী কমিটি : ১০/২৭০)

ইচ্ছাকৃতভাবে কফ গিলে ফেলা কি জায়েজ আছে?

এমন প্রশ্নের জবাব হলো- রোজাদার ও বে-রোজাদার উভয়ের জন্যে কফ গিলে ফেলা নাজায়েয। কেননা কফ ঘৃণিত জিনিস। হতে পারে কফের মধ্যে এমন কিছু রোগ রয়েছে— যা শরীর থেকে নিঃসরিত হয়েছিল। কিন্তু কফ গিলে ফেললে রোজা ভাঙবে না। কেননা কফ মুখ থেকে বের হয়নি। কফ গিলে ফেলাটা পানাহার হিসেবে গণ্য হয় না। তাই কফ মুখে চলে আসার পর গিলে ফেললে এতে করে রোযা ভাঙ্গবে না। (আল-শারহুল মুমতি; শাইখ উছাইমিন : ৬/৪২৮)

বিজ্ঞাপন

আরও পড়ুন : অনিচ্ছায় বমি হলে রোজা ভেঙে যাবে কি?

এছাড়াও কফ গিলে ফেললেও রোজা নষ্ট না হওয়ার কারণ হলো- কফ মুখের সাধারণ থুথুর অন্তর্গত। মুখের মধ্যে সাধারণ পানি যাকে থুথু বলা হয় তা দ্বারা রোজা নষ্ট হয় না। সুতরাং কফ গিলে ফেলার কারণেও রোজা ভেঙে যাবে না। (ফাতাওয়ায়ে রিয়াজুল উলুম : ৩/৩০৩; আপকে মাসায়েল আওর উনকা হল : ৩/৪০৩)

এমনকি যদি থুথু মুখের মধ্যে একত্রিত করে গিলে ফেলে তাতেও রোজার কোনো ক্ষতি হবে না। তবে অনেকেই বলেছেন যে, বেশি পরিমাণে থুথু বা কফ জমিয়ে গিলে ফেললে— রোজা মাকরুহ হবে।
  
প্রখ্যাত ফকিহ ইবরাহিম নাখয়ি (রহ.)-কে কফ গিলে ফেলা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তখন তিনি বললেন, ‘মুখভরে না হলে— সর্বসম্মতিক্রমে রোজা ভাঙবে না। আর যদি মুখভরে হয়, তাহলে ইমাম আবু ইউসুফ (রহ.) রোজা ভেঙে যাবে। আর ইমাম আবু হানিফা (রহ.)-এর নিকট রোজা ভাঙবে না। আর এটাই গ্রহণযোগ্য মতামত। (মারাকিল ফালাহ মাআত-তাহতাভি : ৩৪২)

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রমজানরোজামাসআলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইউসিবি ইসলামিকের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইউসিবি ইসলামিকের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

যশোরে আশরাফুল মাদারিসে একসঙ্গে ইতেকাফে ১৭০০ মুসল্লি

যশোরে আশরাফুল মাদারিসে একসঙ্গে ইতেকাফে ১৭০০ মুসল্লি

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর