• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. ধর্ম

কর্মস্থল দূরে হলে কি নামাজে কসর করতে হবে?

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক
২০ আগস্ট ২০২২, ১৬:৩১
অ+
অ-
কর্মস্থল দূরে হলে কি নামাজে কসর করতে হবে?

ইসলাম মানুষের স্বভাবজাত ধর্ম। এ ধর্মে শুধু আল্লাহর স্মরণ ও তাঁর ইবাদত-বন্দেগির কথাই বলা হয়নি। বরং নামাজ আদায়ের পর জীবিকা নির্বাহের প্রতি উৎসাহিত করা হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘নামাজ যখন সম্পন্ন হয়, তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। ’ (সুরা জুমা : ১০) 

বিজ্ঞাপন

জীবিকা উপার্জনে মানুষ বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকেন। কেউ নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে আবার অনেকে অফিস-আদালতে চাকরি করে থাকেন। যেহেতু জীবিকা উপার্জন আল্লাহ তায়ালার নির্দেশ এবং নামাজও তাঁর দেওয়া ফরজ বিধান। তাই কারও কর্মস্থল নিজের বাড়ি থেকে দূরে হলে তিনি কতটা পথ পাড়ি দিলে মুসাফিরের জন্য নির্ধারিত কসর নামাজ আদায় করবেন এবং যাওয়া আসার রাস্তায় কসর পড়বেন কিনা - এমন প্রশ্ন থেকেই যায় অনেকের মনে।

এ বিষয় ফেকাহবিদ আলেমদের মতামত হলো, কোনো ব্যক্তি তার অবস্থানস্থল থেকে ৪৮ মাইল তথা ৭৮ কিলোমিটার দূরে সফরের নিয়তে বের হয়ে নিজ শহর বা গ্রাম পেরিয়ে গেলেই শরিয়তের দৃষ্টিতে সে মুসাফির হয়ে যায়। -(জাওয়াহিরুল ফিকহ: ১/৪৩৬) 

মুসাফির ব্যক্তি চার রাকাতবিশিষ্ট ফরজ নামাজ দুই রাকাত (কসর) পড়বেন। এই সংক্ষেপে আল্লাহপ্রদত্ত কল্যাণ রয়েছে।  কোরআনে বলা হয়েছে— ‘তোমরা যখন জমিনে সফর করবে, তখন তোমাদের জন্য নামাজের কসর করায় কোনো আপত্তি নেই। (সুরা নিসা, আয়াত: ১০১)

বিজ্ঞাপন

তাই কর্মস্থল নিজের বাড়ি থেকে সফর পরিমাণ দূরত্বে (৪৮ মাইল তথা ৭৮ কিলোমিটার) হলে সেখানে যাতায়াতের সময় বাসস্থানের এলাকা ত্যাগ করার পর পথিমধ্যে মুসাফির গণ্য হবে এবং নামাজ কসর করবে। 

আর চাকরিস্থলে ১৫ দিনের নিয়তে কখনও থাকা না হলে সেখানেও মুসাফির থাকবে এবং নামাজ কসর (সংক্ষেপ) করবে। অবশ্য চাকরিস্থলে যদি কখনও ১৫ দিনের নিয়তে অবস্থান করে থাকে, তাহলে এমন ব্যক্তি চাকরিস্থলে মুকিম। তখন চাকরিস্থলে কসর করতে পারবে না, তবে যাতায়াতকালে রাস্তায় কসর করতে পারবে। (ফাতহুল কাদির : ২/৮; আলবাহরুর রায়েক : ২/১২৮; আদ্দুররুল মুখতার : ২/১২১)

এনটি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নামাজবিধানআমলমাসআলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আপন ভাই-বোনকে ফিতরা দেওয়া যাবে?

আপন ভাই-বোনকে ফিতরা দেওয়া যাবে?

নামাজের সময়সূচি - ১৪ মার্চ ২০২৬

নামাজের সময়সূচি - ১৪ মার্চ ২০২৬

ইতিকাফের সময় মসজিদের ছাদে যাওয়া যাবে?

ইতিকাফের সময় মসজিদের ছাদে যাওয়া যাবে?

ইতিকাফের সময় ধূমপান করা কি ঠিক?

ইতিকাফের সময় ধূমপান করা কি ঠিক?