• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. ধর্ম

মোবাইলে কোরআন তিলাওয়াত চালু রেখে অন্য কাজ করার বিধান

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক
৭ জানুয়ারি ২০২৩, ১৫:১৬
অ+
অ-
মোবাইলে কোরআন তিলাওয়াত চালু রেখে অন্য কাজ করার বিধান
প্রতীকী ছবি

অনেক মানুষকে দেখা যায় মোবাইল, কম্পিউটার বা অন্য কোনও ডিভাইসে কোরআন তিলাওয়াত চালু করে তেলাওয়াত না শুনে অন্য কাজ করতে থাকে। তিলাওয়াত একেবারেই শুনছে না বা কাজের কারণে তিলাওয়াতের প্রতি মনোযোগ দিতে পারছে না। বা একটা কিছু শুনতে শুনতে কাজ করার অভ্যাস তাই তিলাওয়াত ছেড়ে রেখেছে। শোনা উদ্দেশ্য নয়।

বিজ্ঞাপন

আলেমরা বলেন, এমন করাটা ঠিক নয়। কোরআন তিলাওয়াত শোনা একটি স্বতন্ত্র আমল। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘ যখন কোরআন তিলাওয়াত হয় তখন তোমরা মনোযোগ সহকারে তা শ্রবণ কর এবং চুপ থাক। যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয়। (সূরা আরাফ, ২০৪) কিন্তু তিলাওয়াত ছেড়ে তা না শোনা এবং অন্য কাজে লিপ্ত থাকা কোরআনের এই আদেশের বিপরীত। 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও অন্যের থেকে তিলাওয়াত শুনতে পছন্দ করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বললেন, আমাকে তিলাওয়াত করে শোনাও। বললাম, আপনাকে কুরআন তিলাওয়াত করে শোনাব, কুরআন তো আপনার উপরই নাজিল হয়েছে! 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আমি অন্যের কাছ থেকে তিলাওয়াত শুনতে পছন্দ করি। আমি সূরা নিসা তিলাওয়াত করতে শুরু করলাম। যখন এই আয়াতে পৌছলাম-(অর্থ) ‘যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং আপনাকে উপস্থিত করব তাদের বিরুদ্ধে সাক্ষীরূপে, তখন কী অবস্থা হবে?’ 

বিজ্ঞাপন

তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, থাম (হে আব্দুল্লাহ!)। আমি নবীজীর দিকে তাকিয়ে দেখি তার দুগন্ড বেয়ে অশ্রু ঝড়ছে। -(সহীহ বুখারী, হাদীস ৪৫৮২)

তাই আলেমরা বলেন, সবার উচিত, আল্লাহর কালাম তিলাওয়াতের সময় অন্যদিকে মনোযোগ না দেওয়া। সুতরাং কোনও ডিভাইসে তিলাওয়াত চালু করলে তখন মনোযোগ দিয়ে তিলাওয়াতই শুনা উচিত। তবে কাজ করার সময় যদি কিছু শুনতেই হয় তাহলে  গুনাহের কিছু না শুনে শরীয়তসম্মত গজল সংগীত শোনা যেতে পারে। 

এনটি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্মার্টফোনকোরআনআমলইবাদতসওয়াবফজিলতমাসআলাবিধান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কথায় তোতলামি, তবে সুরেলা কণ্ঠে কোরআন তিলাওয়াত করেন মিকাইল

কথায় তোতলামি, তবে সুরেলা কণ্ঠে কোরআন তিলাওয়াত করেন মিকাইল

শাহজালালে ৬৭ লাখ টাকার অবৈধ আইফোন-সিগারেট জব্দ

শাহজালালে ৬৭ লাখ টাকার অবৈধ আইফোন-সিগারেট জব্দ

শেষ দশকে আমল-ইবাদত বৃদ্ধি করবেন যে কৌশলে

শেষ দশকে আমল-ইবাদত বৃদ্ধি করবেন যে কৌশলে

১১০ দিনে কোরআনের হাফেজ ১২ বছরের দ্বীন ইসলাম

১১০ দিনে কোরআনের হাফেজ ১২ বছরের দ্বীন ইসলাম