• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ধর্ম

রোজার যেসব মাসআলা নারীদের জানা জরুরি

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক
২৮ মার্চ ২০২১, ১২:১৩
অ+
অ-
রোজার যেসব মাসআলা নারীদের জানা জরুরি
প্রতীকী ছবি

নারী-পুরুষ নির্বিশেষে প্রাপ্তবয়স্ক সব মুসলিমের ওপর রমজানের রোজা ফরজ। স্বাভাবিকতই নারীদের রোজা পালনের ক্ষেত্রে বিশেষ কিছু মাসআলা ও সুযোগ রয়েছে, যেগুলো জেনে রাখা জরুরি।

বিজ্ঞাপন

♦ তিন দিন থেকে ১০ দিন পর্যন্ত যেকোনো মেয়াদে মাসিক ঋতুস্রাবকালীন নামাজ-রোজা বন্ধ রাখবে। কোনো কারণে ঋতুস্রাবের সময় ১০ দিনের চেয়ে বেড়ে গেলে নিজের আগের অভ্যাস অনুপাতে যে মেয়াদ রয়েছে, ওই দিন পর্যন্ত বন্ধ রেখে এর পর থেকে নামাজ-রোজা পালন করবে। আর যদি ১০ দিনের ভেতরই শেষ হয়ে যায়, তাহলে রক্ত আসার শেষ দিন পর্যন্ত ঋতুস্রাব গণ্য করে নামাজ-রোজা ইত্যাদি বন্ধ রাখবে। (আদ্দুররুল মুখতার : ১/৩০০-৩০১)

♦ স্বামীর অনুমতি ব্যতীত নারীরা রমজানের বাইরে রোজা রাখবে না। (তিরমিজি, হাদিস : ৭৮২)

♦ নারী যদি নিজের ঋতুস্রাবের পবিত্রতার নিদর্শন দেখতে পায়; যার দ্বারা বুঝতে পারে যে সে এখন পবিত্র হতে যাচ্ছে, তাহলে রাতেই রোজার নিয়ত করবে। আর যদি পবিত্রতার নিদর্শন না দেখা যায়, তাহলে ভেতরে তুলাজাতীয় কিছু লাগিয়ে দেবে। যদি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে, তাহলে রোজা রাখবে। যদি দ্বিতীয়বার হায়েজের রক্ত এসে যায়, তাহলে রোজা ভেঙে ফেলবে।

বিজ্ঞাপন

♦ নারী যদি নিজের অভ্যাস অনুযায়ী বুঝতে পারে যে, আগামীকাল তার ঋতুস্রাব হবে। তাহলেও সে রোজা ভাঙবে না। তবে ঋতুস্রাব দেখতে পেলে রোজা ভাঙবে। (আপকে মাসায়েল, খণ্ড : ৩, পৃষ্ঠা : ২৭৮)

♦ ঋতুবতী নারীর জন্য উত্তম হলো- নিজের স্বাভাবিক অবস্থায় থাকা। আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকা। ঋতুস্রাব বন্ধে কোনো কিছু ব্যবহার না করা। বরং ঋতু অবস্থায় রোজা ছেড়ে দেওয়া; যেহেতু শরিয়ত সুযোগ রেখেছে। পরে ঋতুস্রাবের সময়কালীন যে রোজাগুলো রাখতে পারেনি, সেগুলো কাজা করে নেওয়া। কেননা উম্মুল মুমিনিন ও আগেরকার পুণ্যবতী নারীরা এমনটিই করেছেন। তবে কেউ যদি ওষুধ দিয়ে রক্ত বন্ধ করে দেয়, তাহলেও রোজা হয়ে যাবে। (আপকে মাসায়েল, খণ্ড : ৩, পৃষ্ঠা : ২০৭)

♦ সন্তান জন্মদান পরবর্তী স্রাব থেকে নারীরা যদি ৪০ দিন হওয়ার আগেই পবিত্র হয়ে যায়, তাহলে রোজা রাখবে এবং নামাজ আদায়ের জন্য গোসল করে নেবে।

বিজ্ঞাপন

♦ আর যদি ৪০ দিন অতিবাহিত হওয়ার পরও স্রাব অব্যাহত থাকে, তাহলে সে রোজা রাখবে এবং গোসল করে নেবে। কেননা তার রক্ত ইস্তেহাজা (রোগবিশেষ) হিসেবে গণ্য করা হবে। (বেহেশতি জেওর, পৃষ্ঠা : ১৬০; শরহে বেকায়া, খণ্ড : ১, পৃষ্ঠা : ১২০)

♦ ঋতুবতী নারী যদি সূর্য হেলার আগেই যদি পবিত্র হয়ে যায় এবং রোজার নিয়ত করে, তাহলে তার ফরজ আদায় হবে না। (শামি, খণ্ড : ৩, পৃষ্ঠা : ৩৮৫)

♦ কোনো মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও লজ্জায় তা মা-বোনের কাছে প্রকাশ করে না এবং রোজাও রাখে না; তাহলে তার ওপর তাওবা করা ও ছুটে যাওয়া রোজার কাজা করা ওয়াজিব।

একজন মুসলমানের রমজান পালনের পূর্ণাঙ্গ একটি গাইডলাইন ‘যেভাবে কাটাবেন রমজান’। রমজানবিষয়ক প্রস্তুতির জন্য এবং সর্বোত্তমভাবে রমজান পালনে এই বইটি পাঠকের জন্য বেশ উপকারী। বইটি রচনা করেছেন আলেম ও সাংবাদিক মুফতি কাসেম শরীফ।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রমজানরোজা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইউসিবি ইসলামিকের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইউসিবি ইসলামিকের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

যশোরে আশরাফুল মাদারিসে একসঙ্গে ইতেকাফে ১৭০০ মুসল্লি

যশোরে আশরাফুল মাদারিসে একসঙ্গে ইতেকাফে ১৭০০ মুসল্লি

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর