• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ধর্ম

নখ কাটলে কি অজু ভেঙে যায়? 

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক
৫ আগস্ট ২০২৩, ১৭:০২
অ+
অ-
নখ কাটলে কি অজু ভেঙে যায়? 
প্রতীকী ছবি

নারী পুরুষের দায়েমি সুন্নতের একটি হলো সপ্তাহে একদিন নখ কাটা। নখ ডান হাত ও ডান পা থেকে কাটা সুন্নত। আর কোন আঙ্গুল থেকে কাটা শুরু করবে, তা নিয়ে একটা বর্ণনা আমাদের সমাজে প্রচলিত। তবে এটা কোনো হাদিস ও সাহাবিদের আমলের মাধ্যমে প্রমাণিত নয়।

বিজ্ঞাপন

তবে অনেক বুজুর্গ বলে থাকেন যে, নিম্নে বর্ণিত নিয়মে নখ কাটা আদবের অন্তর্ভুক্ত। তা হলো- উভয় হাত (মুনাজাতের আকৃতিতে ধরে) ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে আরম্ভ করে ধারাবাহিকভাবে বাম হাতের বৃ্দ্ধাঙ্গুলির নখ কেটে শেষ করা। অতঃপর সর্বশেষে ডান হাতের বৃদ্ধাঙ্গুলির নখ কাটা। (ফাতওয়ায়ে শামি, ৬/৪০৬; ফাতওয়ায়ে আলমগিরি, ৫/৩৫৮)

নখ কাটার পর অজু ভেঙে যায় কিনা - তা নিয়ে অনেকের মাঝে সন্দেহ দেখা যায়। এ বিষয়ে আলেমরা বলেন, নখ কাটলে অজু ভাঙ্গে না। কারণ, এতে অজু ভাঙ্গার কোনো কারণ পাওয়া যায় না। অজুর পর নখ কাটা হলে তা নতুন করে ধোওয়ার প্রয়োজন নেই। এ কারণে অজুর কোনো ক্ষতি হয় না। 

তাবেয়ি ইউনুস (রহ.) বলেন, হাসান বসরি (রহ.)-কে জিজ্ঞেস করা হলো, অজুর পর চুল ও নখ কাটা (পুনরায় ওই স্থান ধোয়া বা অজু করা) কি আবশ্যক? তিনি বললেন, কোনো কিছুই আবশ্যক নয়। (কিতাবুল আসল : ১/৩৬; খুলাসাতুল ফাতাওয়া : ১/১৮; ফাতাওয়া খানিয়া : ১/৩৪)

বিজ্ঞাপন

এনটি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ওযুবিধানমাসআলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আপন ভাই-বোনকে ফিতরা দেওয়া যাবে?

আপন ভাই-বোনকে ফিতরা দেওয়া যাবে?

ইতিকাফের সময় মসজিদের ছাদে যাওয়া যাবে?

ইতিকাফের সময় মসজিদের ছাদে যাওয়া যাবে?

ইতিকাফের সময় ধূমপান করা কি ঠিক?

ইতিকাফের সময় ধূমপান করা কি ঠিক?

ফিতরার টাকা মসজিদ নির্মাণে ব্যবহার করা যাবে?

ফিতরার টাকা মসজিদ নির্মাণে ব্যবহার করা যাবে?