• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. ধর্ম

মাগরিবের পরে নফল নামাজের গুরুত্ব

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৩
অ+
অ-
মাগরিবের পরে নফল নামাজের গুরুত্ব
প্রতীকী ছবি

প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল নামাজ আদায়ের প্রতি গুরুত্ব দিয়েছেন। নিষিদ্ধ সময় ছাড়া দিন-রাতের যেকোনো সময় নফল নামাজ আদায়ের চেষ্টা করা উচিত।

বিজ্ঞাপন

নফল নামাজের গুরুত্ব সম্পর্কে মাদান ইবনে আবু তালহা (রহ.) বলেন, আমি নবীজির আজাদকৃত (স্বাধীন করে দেওয়া) গোলাম ছাওবান রাদিয়াল্লাহু তায়ালা আনহু-এর সঙ্গে সাক্ষাৎ করে জিজ্ঞেস করলাম, আমাকে এমন আমলের কথা বলে দিন, যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে! তিনি বলেন, অথবা আমি বলেছি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলের কথা বলে দিন। এভাবে তিন বার জিজ্ঞাসার পর তিনি বললেন, আমিও নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম। তখন তিনি বলেছিলেন—

‘তুমি বেশি বেশি সিজদা করো (নফল নামাজ)। কেননা তোমার প্রতিটি সিজদার বিনিময়ে আল্লাহ তোমার একটি মর্যাদা বৃদ্ধি করবেন এবং একটি গোনাহ মিটিয়ে দেবেন।’

মাদান বলেন, পরবর্তী সময়ে আমি আবু দারদা রাদিয়াল্লাহু তায়ালা আনহু-এর সঙ্গে সাক্ষাৎ হলে তাকেও এ বিষয়ে জিজ্ঞাসা করেছি, তিনিও একই উত্তর দিয়েছেন। (সহিহ মুসলিম, হাদিস, ৪৮৮)

বিজ্ঞাপন

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব নফল নামাজ গুরুত্বের সঙ্গে আদায় করতেন তার একটি হলো মাগরিবের পরের আওয়াবীনের নামাজ। আওয়াবীন অর্থাৎ, বেশি বেশি তওবাকারীদের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে  এই নামাজ পড়তেন এবং সাহাবিদের পড়ার কথা বলতেন।

এক হাদিসে হজরত হুযাইফা রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার সঙ্গে মাগরিবের নামাজ আদায় করলাম। তিনি মাগরিবের পরে এশার নামাজ পর্যন্ত নফল নামাজ পড়লেন। (মুসান্নাফে ইবনে আবি শায়বা, ২/১৫, নাসাঈ, ১/৫১, সহিহ তারগিব, ১/৩১৩)

এই নামাজের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি মাগরিবের পর ছয় রাকাত নামাজ আদায় করবে এবং এগুলোর মধ্যে কোনো মন্দ কথা না বলে, তার আমলনামায় বারো বছর ইবাদতের সওয়াব লেখা হবে।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস, ১১৬৭)

বিজ্ঞাপন

এনটি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নামাজনামাজের সময়সূচিআমলইবাদতসওয়াবফজিলত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নামাজের সময়সূচি - ১২ মার্চ ২০২৬

নামাজের সময়সূচি - ১২ মার্চ ২০২৬

নামাজের সময়সূচি - ১১ মার্চ ২০২৬

নামাজের সময়সূচি - ১১ মার্চ ২০২৬

নামাজের সময়সূচি - ১০ মার্চ ২০২৬

নামাজের সময়সূচি - ১০ মার্চ ২০২৬

তারাবির সময় হঠাৎ অসুস্থ কাবার ইমাম, যেভাবে শেষ হলো নামাজ

তারাবির সময় হঠাৎ অসুস্থ কাবার ইমাম, যেভাবে শেষ হলো নামাজ