• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. ধর্ম

কিয়ামতের দিন মানুষকে ‘ইমাম’সহ ডাকা হবে যে কারণে

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক
১৫ অক্টোবর ২০২৩, ১৪:৩০
অ+
অ-
কিয়ামতের দিন মানুষকে ‘ইমাম’সহ ডাকা হবে যে কারণে
প্রতীকী ছবি

পবিত্র কোরআনের সূরা বনি ইসরায়েলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন,

বিজ্ঞাপন

یَوۡمَ نَدۡعُوۡا کُلَّ اُنَاسٍۭ بِاِمَامِهِمۡ ۚ فَمَنۡ اُوۡتِیَ کِتٰبَهٗ بِیَمِیۡنِهٖ فَاُولٰٓئِکَ یَقۡرَءُوۡنَ کِتٰبَهُمۡ وَ لَا یُظۡلَمُوۡنَ فَتِیۡلًا

‘স্মরণ করো ওই দিনের কথা, যেদিন আমি মানুষের প্রতিটি দলকে তাদের ‘ইমাম’সহ ডাকব। (সেদিন) যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, তারা নিজেদের আমলনামা পাঠ করবে। তাদের ওপর সামান্য পরিমাণও জুলুম করা হবে না। ( সূরা বনি ইসরায়েল, (১৭), আয়াত, ৭১)

মানুষের চূড়ান্ত গন্তব্য ও পরিণতি

বিজ্ঞাপন

আলোচ্য আয়াতে মানুষের চূড়ান্ত গন্তব্য ও পরিণতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে। মানুষের চূড়ান্ত গন্তব্য ও পরিণতি বোঝা যাবে কিয়ামতের দিন। ওই দিন মানুষ দলে দলে আল্লাহর সামনে হাজির হবে। এক এক করে প্রতিটি দলকে তাদের ‘ইমাম’সহ ডাকা হবে। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, তারা পরম সৌভাগ্যবান। তারা চিরশান্তির আধার জান্নাতে প্রবেশ করবে।

আয়াতে ‘ইমাম’ বলে কী বোঝানো হয়েছে

আয়াতে ‘ইমাম’ বলে কি বোঝানো হয়েছে, এ নিয়ে মুফাসসিরদের মাঝে মতভিন্নতা রয়েছে,  মুজাহিদ ও কাতাদা বলেছেন, এখানে ইমাম বা নেতা বলে বুঝানো হয়েছে, নবী-রাসূলদের। অর্থাৎ, প্রত্যেক নবীর উম্মতকে তার নবীর নামে ডাকা হবে। যেমন—হে মুসা (আ.)-এর উম্মত, হে ঈসা (আ.)-এর উম্মত, হে ইবরাহিম (আ.)-এর উম্মত, হে মুহাম্মদ (সা.)-এর উম্মত ইত্যাদি।

বিজ্ঞাপন

ভালো-মন্দ নেতা

হজরত সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেছেন, এখানে ইমাম বা নেতা বলে বুঝানো হয়েছে ভালো-মন্দ সবধরনের নেতাকে। যারা মানুষকে ভালো পথে দেখায়, অথবা পথভ্রষ্ট করে। কোরআনে নেতা বলে দুই দলকেই বোঝানো হয়েছে। 

আরও পড়ুন

কিয়ামতের দিন কি হবে?
কিয়ামতের দিন কত বড় হবে?
কিয়ামতের ময়দান যেমন হবে
কিয়ামতের দিন অবিশ্বাসীরা যে আফসোস করবে

প্রত্যেক মানুষ একজন নেতাকে আদর্শ হিসেবে গ্রহণ করে। জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকে অনুসরণ করে। কিয়ামতের দিন মানুষ তাদের সেসব নেতা বা পথনির্দেশকের সঙ্গে পুনরুত্থিত হবে। কারণ, পরকাল দুনিয়ার জীবনেরই প্রতিচ্ছবি। যদি কারো আদর্শিক নেতা সত্যপন্থী হন, তাহলে তার আনুগত্যকারীও মুক্তি পাবে। আর যদি কারো নেতা বিপথগামী হন, তাহলে তার অনুসরণকারীও আজাবে নিপতিত হবে। কিয়ামতের দিন কারো ওপর বিন্দুমাত্র অবিচার করা হবে না।

আমলনামা

হাসান ও আবুল আলিয়াসহ আরও কোনো কোনো তাফসিরবিদ মনে করেন, এখানে ‘ইমাম’ অর্থ গ্রন্থ, মানুষের কৃতকর্ম বা আমলনামা। অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে যখন ডাকা হবে তখন তার আমলনামা তার সঙ্গে থাকবে এবং সে অনুযায়ী তার ফয়সালা হবে। শেষোক্ত অভিমতকেই আল্লামা ইবনে কাসির (রহ.) প্রাধান্য দিয়েছেন।

ইমাম বলে গ্ৰন্থ উদ্দেশ্য নেওয়ার কারণ এই যে, ভুলভ্রান্তি ও দ্বিমত দেখা দিলে গ্রন্থের আশ্রয় নেয়া হয়। যেমন- কোনো বিষয়ে জটিলতা দেখা দিলে ইমাম বা নেতার আশ্রয় নিয়ে এর সমাধান করা হয়। 

সৌভাগ্যবান ও হতভাগা

কিয়ামতের দিন নেককার ও সৌভাগ্যবানদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। ইরশাদ হয়েছে, ‘সেদিন যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে (আনন্দে অন্যদের ডেকে) বলবে—নাও, তোমরা আমার আমলনামা পড়ে দেখো। আমি জানতাম যে আমাকে জবাবদিহির সম্মুখীন করা হবে।’ (সূরা হাককাহ, আয়াত, ১৯-২০)

আর পাপী, অবিশ্বাসী ও হতভাগাদের আমলনামা দেওয়া হবে বাঁ হাতে। এ বিষয়ে মহান আল্লাহ বলেন, ‘আর যার আমলনামা বাঁ হাতে দেওয়া হবে, সে বলবে—হায়! আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো, আর আমি যদি না জানতাম আমার হিসাব। হায়! আমার মৃত্যুই যদি আমার (সব কিছুর) শেষ হতো।’ (সূরা হাককাহ, আয়াত, ২৫-২৭)

এনটি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কিয়ামতআমলগুনাহক্ষমাজান্নাতজাহান্নাম

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নিয়োগ দিচ্ছে ইয়ামাহা, ম্যানেজার পদে আবেদন করুন

নিয়োগ দিচ্ছে ইয়ামাহা, ম্যানেজার পদে আবেদন করুন

রমজানের শেষ দশকে পরিবারকে নিয়ে যেসব আমল করবেন

রমজানের শেষ দশকে পরিবারকে নিয়ে যেসব আমল করবেন

শেষ দশকে যেসব ইবাদতে মনোযোগ বাড়াতে বললেন সৌদির গ্র্যান্ড মুফতি

শেষ দশকে যেসব ইবাদতে মনোযোগ বাড়াতে বললেন সৌদির গ্র্যান্ড মুফতি

কাতারে মসজিদে ইতিকাফের জন্য নতুন নির্দেশনা

কাতারে মসজিদে ইতিকাফের জন্য নতুন নির্দেশনা