• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ধর্ম

মানুষের জন্য যে ৭ কাজকে ধ্বংসাত্মক বলেছেন মহানবী সা. 

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক
৩০ অক্টোবর ২০২৩, ১৩:৫৮
অ+
অ-
মানুষের জন্য যে ৭ কাজকে ধ্বংসাত্মক বলেছেন মহানবী সা. 
প্রতীকী ছবি

বিখ্যাত সাহাবি হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তায়াললা আনহু থেকে বর্ণিত, ‘সাতটি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে। সাহাবিরা বললেন, হে আল্লাহর রাসূল! সেগুলো কী? তিনি বললেন, (১) আল্লাহর সঙ্গে শরিক করা (২) যাদু (৩) আল্লাহ তায়ালা যাকে হত্যা করা হারাম করেছেন, শরীয়তসম্মত কারণ ছাড়া তাকে হত্যা করা (৪) সুদ খাওয়া (৫) এতিমের মাল গ্রাস করা (৬) রণক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া এবং (৭) সরল স্বভাবওয়ালা সতী-সাধ্বী মুমিনাদের অপবাদ দেওয়া।’ (বুখারি ও মুসলিম)।

বিজ্ঞাপন

আরও পড়ুন

নবীজির হাতের ইশারায় যেভাবে দুই ভাগ হলো চাঁদ
সাহাবি মুয়াজকে নবীজির ৪ উপদেশ


হাদীসের শিক্ষা

>> শিরক হারাম হওয়ার ব্যাপারটি এই হাদিসের মাধ্যমে স্পষ্ট বোঝা যায়। এটি সবচেয়ে বড় কবীরা গুনাহ এবং মহাপাপ। 

বিজ্ঞাপন

>> জাদু করা হারাম হওয়ার ব্যাপারটি এই হাদিসের মাধ্যমে স্পষ্ট। এটি বিধ্বংসী কবিরাহ গুনাহের অন্যতম এবং ইসলাম ভঙ্গকারী। 

>> অন্যায়ভাবে কাউকে হত্যা করা হারাম। ন্যায়সঙ্গতভাবে কাউকে হত্যা করা বৈধ। যেমন, কিসাস হিসেবে হত্যা করা, মুরতাদ হওয়া ও বিবাহের পর ব্যভিচার করার কারণে হত্যা করা। 

>> সুদ হারাম হওয়া এবং এর পরিণতির ভয়াবহতা। 

বিজ্ঞাপন

>> এতিমের সম্পদের ওপর সীমালঙ্ঘন করা হারাম। 

>>যুদ্ধের ময়দান থেকে পালিয়ে হারাম। 

>> কোনো মুমিন নারীকে অপবাদ দেওয়া হারাম। একইভাবে কাউকে ব্যভিচার,সমকামীতার অপবাদ দেওয়াও হারাম। 

এনটি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আমলইবাদতমহানবীপ্রিয়নবীপ্রিয়নবি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শবে কদর লাভের সহজ ৫ উপায়

শবে কদর লাভের সহজ ৫ উপায়

ইতিকাফের মূল উদ্দেশ্য কী?

ইতিকাফের মূল উদ্দেশ্য কী?

তাহাজ্জুদ নামাজ কত রাকাত করে পড়বেন?

তাহাজ্জুদ নামাজ কত রাকাত করে পড়বেন?

রমজানের শেষ দিনগুলো যে কারণে গুরুত্বপূর্ণ

রমজানের শেষ দিনগুলো যে কারণে গুরুত্বপূর্ণ