• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ধর্ম

রমজানে হারামাইনে আগতদের সেবা নিয়ে যা বললেন শায়খ সুদাইস

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক
৪ মার্চ ২০২৪, ১৫:৫৫
অ+
অ-
রমজানে হারামাইনে আগতদের সেবা নিয়ে যা বললেন শায়খ সুদাইস

হারামাইন শরিফাইন ধর্মীয় বিষযের প্রধান শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইস রমজান অপারেশন প্রোগ্রাম উদ্বোধন করেছেন। রোববার ৩ মার্চ তিনি এই প্রোগ্রাম উদ্বোধন করেন। এ বছর বিগত বছরগুলোর তুলনায়  রমজানে ইবাদতকারীদের আগমন বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সৌদি সংবাদ মাধ্যম এসপিআই-এর খবররে বলা হয়েছে, শায়খ সুদাইস বলেছেন, রমজানের অপারেশনাল প্রোগ্রামের লক্ষ্য মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে আগত ওমরা ও ইবাদতপালনকারীদের সেবা প্রদান করা। একইসঙ্গে ইবাদতপালনকারীদের অভিজ্ঞতা উন্নত করা এবং সৌদি কর্তৃপক্ষের আকাঙ্ক্ষা অনুযায়ী পবিত্র দুই মসজিদের ইবাদতের স্থানগুলোতে উপযুক্ত আধ্যাত্মিক পরিবেশ তৈরি করা।

শায়খ আব্দুর রহমান আস-সুদাইস মক্কায় প্রেসিডেন্সি হেডকোয়ার্টারে রমজান অপারেশনাল প্রোগ্রামের উদ্বোধনকালে এ কথা বলেন।

আরও পড়ুন

রমজান ঘিরে মসজিদুল হারামে বিশেষ প্রস্তুতি
মসজিদুল হারাম ও নববীতে তারাবি-তাহাজ্জুদ পড়াবেন ৮ ইমাম
মসজিদুল হারাম ও নববীর ধর্ম বিষয়ক প্রধান হলেন শায়খ সুদাইস

বিজ্ঞাপন

তিনি বলেন, হারাম শরিফের ধর্মীয় বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া, অন্যান্য সরকারি প্রতিষ্ঠান ও অংশীদারদের সঙ্গে সহযোগিতা, সব সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় এবং বৈশ্বিক পর্যায়ে মধ্যপন্থী সংলাপের প্রচার, বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলা কর্মসূচির মূলনীতি- এই প্রোগ্রামের উদ্দেশ্য।

তিনি বলেন, এসব লক্ষ্য অর্জনে হারামাইন প্রশাসন তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। হারামাইন প্রশাসন সহনশীলতা ও সংযমের ভিত্তিতে ইসলামের সঠিক চিত্র তুলে ধরবে। 

তিনি আরও বলেন, অপারেশন কর্মসূচির মাধ্যমে সৌদি আরবের ইতিবাচক ভাবমূর্তি বিশ্বের সামনে তুলে ধরা হবে। হারাম শরীফের জন্য সৌদি কর্তৃপক্ষের মহান ধর্মীয় ও একাডেমিক সেবা তুলে ধরা হবে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রমজানমক্কামদিনাকাবা শরিফরোজা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঘুমের কারণে শবে কদরে ইবাদতে ব্যাঘাত ঘটলে কী করবেন?

ঘুমের কারণে শবে কদরে ইবাদতে ব্যাঘাত ঘটলে কী করবেন?

শবে কদরে মুসল্লি শূন্য আল-আকসা, হয়নি ইতিকাফ

শবে কদরে মুসল্লি শূন্য আল-আকসা, হয়নি ইতিকাফ

ইতিকাফের সময় ভিডিও কলে কথা বলা যাবে?

ইতিকাফের সময় ভিডিও কলে কথা বলা যাবে?

আপনার জন্য কি ফিতরা দেওয়া ওয়াজিব? জেনে নিন নিয়ম

আপনার জন্য কি ফিতরা দেওয়া ওয়াজিব? জেনে নিন নিয়ম