• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. ধর্ম

খালি গায়ে নামাজ হবে?

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক
১৭ এপ্রিল ২০২৪, ১৭:৩৬
অ+
অ-
খালি গায়ে নামাজ হবে?
প্রতীকী ছবি

নারী-পুরুষের জন্য সতর একটি গুরুত্বপূর্ণ বিষয়। পুরুষের জন্য সতর বা ঢেকে রাখতে হয়- এমন অংশ হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। অর্থাৎ এতটুকু স্থান অন্য ব্যক্তিদের সামনে ঢেকে রাখা ফরজ। 

বিজ্ঞাপন

বাকি মানুষের সামনে যাওয়ার সময় ক্ষেত্র ও সমাজ হিসেবে যা শালীন ও খোদাভীতি প্রকাশ করে এমন পোশাক পরিধান করা উত্তম।

আর নারীর জন্য পুরো শরীর সতর। অর্থাৎ, গায়রে মাহরামের সামনে পুরো শরীর ঢেকে রাখতে হবে। আর মাহরামদের সামনে মাথা, চুল, গর্দান, কান, হাত, পা, টাখনু, চেহারা, গর্দানসংশ্লিষ্ট সিনার ওপরের অংশ ছাড়া বাকি পূর্ণ শরীর ঢেকে রাখতে হবে। 

আরও পড়ুন

টুপি ছাড়া নামাজ হবে?
প্রাণীর ছবি টানানো ঘরে নামাজ হবে?
পেঁয়াজ খাওয়ার পর নামাজ পড়া যাবে কি?

বিজ্ঞাপন

নামাজের দাঁড়ানোর সময় নারী-পুরুষের উভয়ের জন্য সতর ঢেকে রাখা এবং শালীন ও সুন্দর পোশাক পরা জরুরি। 

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন,

يَابَنِي آدَمَ خُذُوا زِينَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ 

বিজ্ঞাপন

‘হে আদম সন্তান! প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিচ্ছদ গ্রহণ কর।’ (সূরা আরাফ, আয়াত : ৩১)

নারীদের যেহেতু পুরো শরীর সতর তাই নামাজে তাদের পুরো শরীর ঢেকে রাখতে হবে। অন্যথায় নামাজ হবে না। তবে পুরুষের জন্য সতর যেহেতু নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত তাই তারা কোনো প্রয়োজনে শুধু সতর ঢেকে বাকি শরীর খোলা রেখে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, তবে তা মাকরুহে তাহরীমি হিসেবে গণ্য হবে। তাই কারো কাপড় থাকা অবস্থায় এভাবে নামাজ পড়া নিষেধ।

ফতোয়ায়ে হিন্দিয়া, ১/১৩৫, দুররুল মুহতার, ২/৪০৬

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নামাজনামাজের সময়সূচিবিধানমাসআলাআমলইবাদতসওয়াব

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নামাজের সময়সূচি - ১৪ মার্চ ২০২৬

নামাজের সময়সূচি - ১৪ মার্চ ২০২৬

নামাজের সময়সূচি - ১২ মার্চ ২০২৬

নামাজের সময়সূচি - ১২ মার্চ ২০২৬

নামাজের সময়সূচি - ১১ মার্চ ২০২৬

নামাজের সময়সূচি - ১১ মার্চ ২০২৬

নামাজের সময়সূচি - ১০ মার্চ ২০২৬

নামাজের সময়সূচি - ১০ মার্চ ২০২৬