বিজ্ঞাপন

সূরা আদ দুহার বাংলা উচ্চারণ ও অর্থ

সূরা আদ দুহার বাংলা উচ্চারণ ও অর্থ

সূরা আদ-দুহা পবিত্র কোরআনের ৯৩ নম্বর সূরা। এর আয়াত সংখ্যা ১১। সূরাটি মক্কায় অবতীর্ণ ও পবিত্র কোরআনের ত্রিশতম পারায় অবস্থিত। এই সূরার শানে নুজুল সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে,

‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার অসুস্থ হলেন। এ কারণে তিনি একরাত বা দু’রাত সালাত আদায়ের জন্য বের হলেন না। তখন এক মহিলা এসে বলল, মুহাম্মাদ আমি তো দেখছি তোমার শয়তান তোমাকে ত্যাগ করেছে, এক রাত বা দু রাত তো তোমার কাছেও আসেনি। এরই পরিপ্রেক্ষিতে এই সূরা নাজিল হয়। (বুখারি, হাদিস, ৪৯৫০, ৪৯৫১, ৪৯৮৩)

সূরা আদ-দুহার আরবি ও বাংলা উচ্চারণ :

১. ওয়াদদু হা। وَالضُّحٰی ۙ ١
২. ওয়াল্লাইলি ইযা-ছাজা। وَالَّیۡلِ اِذَا سَجٰی ۙ ٢
৩. মা-ওয়াদ্দা‘আকা রাব্বুকা ওয়ামা-কালা। مَا وَدَّعَکَ رَبُّکَ وَمَا قَلٰی ؕ ٣
৪. ওয়ালাল আ-খিরাতুখাইরুল্লাকা মিনাল ঊলা। وَلَلۡاٰخِرَۃُ خَیۡرٌ لَّکَ مِنَ الۡاُوۡلٰی ؕ ٤
৫. ওয়া লাছাওফা ইউ‘তীকা রাব্বুকা ফাতারদা। وَلَسَوۡفَ یُعۡطِیۡکَ رَبُّکَ فَتَرۡضٰی ؕ ٥
৬. আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআ-ওয়া। اَلَمۡ یَجِدۡکَ یَتِیۡمًا فَاٰوٰی ۪ ٦
৭. ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। وَوَجَدَکَ ضَآلًّا فَہَدٰی ۪ ٧
৮. ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। وَوَجَدَکَ عَآئِلًا فَاَغۡنٰی ؕ ٨
৯. ফা-আম্মাল ইয়াতীমা ফালা-তাকহার। فَاَمَّا الۡیَتِیۡمَ فَلَا تَقۡہَرۡ ؕ ٩
১০. ওয়া আম্মাছ ছাইলা ফালা-তানহার। وَاَمَّا السَّآئِلَ فَلَا تَنۡہَرۡ ؕ ١٠
১১. ওয়া আম্মা-বিনি‘মাতি রাব্বিকা ফাহাদ্দিছ। وَاَمَّا بِنِعۡمَۃِ رَبِّکَ فَحَدِّثۡ  ١١

সূরা আদ-দুহার বাংলা অর্থ :

সকালের উজ্জ্বল আলোর শপথ, এবং রাতের, যখন তার অন্ধকার গভীর হয়। তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি নারাজও হননি। নিশ্চয়ই পরবর্তী সময় তোমার পক্ষে পূর্বের সময় অপেক্ষা শ্রেয়। অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এত দেবেন যে, তুমি খুশী হয়ে যাবে।

তিনি কি তোমাকে ইয়াতীম পাননি, অতঃপর তোমাকে আশ্রয় দিয়েছেন? এবং তোমাকে পেয়েছিলেন, পথ সম্পর্কে অনবহিত; অতঃপর তোমাকে পথ দেখিয়েছেন। এবং তোমাকে নিঃস্ব পেয়েছিলেন, অতঃপর (তোমাকে) ঐশ্বর্যশালী বানিয়ে দিলেন।

সুতরাং যে ইয়াতীম, তুমি তার প্রতি কঠোরতা প্রদর্শন করো না। এবং ভিক্ষুককে ধমক দিও না। আর আপনি আপনার রবের অনুগ্রহের কথা জানিয়ে দিন। (সূরা দুহা, আয়াত : ১১)

বিজ্ঞাপন