• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ধর্ম

আসরের পর কাজা নামাজ পড়া যাবে?

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক
৮ জুন ২০২১, ১৮:২৮
অ+
অ-
আসরের পর কাজা নামাজ পড়া যাবে?
প্রতীকী ছবি

অনেকে আসরের নামাজের পর কাজা পড়তে চান। কারণ, তাদের জীবনে বহু ওয়াক্ত কাজা নামাজ রয়ে গেছে। তাই সুযোগ পেলে কাজা নামাজ আদায় করে নিলে তাদের সুবিধা হয়।

বিজ্ঞাপন

সে হিসেবে তারা কি নিজেদের সময়-সুযোগের কারণে আসরের পর কাজা নামাজ পড়তে পারবেন? নাকি আসরের পর নামাজ পড়া মাকরুহ হওয়ার কারণে কোনো নামাজ পড়া যাবে না?

এমন প্রশ্ন অনেকে আমাদের কাছে করে থাকেন। তাদের জন্য অতিসংক্ষেপে এই মাসআলার আলোচনা।

আসরের পর কাজা নামাজ

বিজ্ঞাপন

আসরের পর সূর্য হলদেভাব ধারণ করার আগ আগ পর্যন্ত কাজা নামাজ পড়া যাবে। এমনকি কারো সিজদায়ে তেলাওয়াত থাকলে (যেটা কোরআনের সিজাদর আয়াত তেলাওয়াত করলে ওয়াজিব হয়), সেটাও আদায় করা যাবে। তবে হলুদবর্ণ ধারণ করলে, আর কাজা নামাজ পড়া যাবে না।

জেনে রাখা ভালো যে, সূর্য ডুবে যাওয়ার আগে সূর্য ক্ষাণিক হলদে রং ধারণ করে থাকে। ওই সময়ের আগ পর্যন্ত আসরের নামাজের সময় বাকি থাকে। এরপর যখন হলদে রং ধারণ করে, তখন হারাম ওয়াক্ত শুরু হয়। ওই সময় নামাজ পড়া যায় না।

তথ্যসূত্র : ফাতাওয়া হিন্দিয়্যা : ০১/৫৩; ফাতাওয়া তাতারখানিয়া : ০২/১৭, ১৫২৬; হিদায়া : ০১/৮৬; মাজমাউল আনহুর : ০১/১১০)

বিজ্ঞাপন

ঢাকা পোস্টের ইসলাম বিভাগে আপনিও লিখতে পারেন। বিষয়ভিত্তিক প্রবন্ধ-নিবন্ধ ও জীবনঘনিষ্ঠ প্রশ্ন পাঠাতে মেইল করুন : dhakapostislam@gmail.com

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নামাজইবাদত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নামাজের সময়সূচি - ১৬ মার্চ ২০২৬

নামাজের সময়সূচি - ১৬ মার্চ ২০২৬

যশোরে আশরাফুল মাদারিসে একসঙ্গে ইতেকাফে ১৭০০ মুসল্লি

যশোরে আশরাফুল মাদারিসে একসঙ্গে ইতেকাফে ১৭০০ মুসল্লি

শবে কদর লাভের জন্য ইতিকাফের সময় যেভাবে আমল করবেন

শবে কদর লাভের জন্য ইতিকাফের সময় যেভাবে আমল করবেন

শবে কদর লাভের সহজ ৫ উপায়

শবে কদর লাভের সহজ ৫ উপায়