মক্কা-মদিনার তারাবি ও তাহাজ্জুদের সময়সূচি

পবিত্র রমজান মাসে ওমরাহ পালনের প্রস্তুতি নেওয়া মুসল্লিদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে সৌদি আরব। মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে এ বছর রমজানজুড়ে তারাবি ও শেষ দশ রাতে তাহাজ্জুদের নামাজে কোন কোন ইমাম ইমামতি করবেন সে তালিকা প্রকাশ করা হয়েছে।
বিশ্বজুড়ে মুসলমানদের জন্য রমজান একটি বিশেষ মাস। এই মাসে ওমরাহ পালনের উদ্দেশ্যে যারা সৌদি আরবে যান এবং মদিনায় রাসুলুল্লাহ (সা.)-এর মসজিদ জিয়ারত করেন, তাদের জন্য রমজানের গুরুত্ব আরও বেশি। রমজান মাসে ওমরাহ আদায় করলে তা হজের সওয়াবের সমতুল্য বলে হাদিসে উল্লেখ রয়েছে।
এবারের রমজান সামনে রেখে হারামাইন শরিফাইনের তারাবি ও তাহাজ্জুদের নামাজের ইমামদের নাম ঘোষণা করা হয়েছে। মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রেসিডেন্ট শায়খ আবদুর রহমান বিন আবদুলআজিজ আস সুদাইসের অনুমোদনের পর এই সূচি প্রকাশ করা হয়।
প্রকাশিত সূচি অনুযায়ী, রমজানের শেষ দশ রাতে মসজিদুল হারামে অনুষ্ঠিত তাহাজ্জুদ নামাজের একটি অংশে নিজেই ইমামতি করবেন শায়খ আবদুর রহমান আস সুদাইস। এ ছাড়া বিভিন্ন রাতে হারাম শরিফের খ্যাতনামা ক্বারিরা তারাবি ও তাহাজ্জুদের নামাজে ইমামতি করবেন।
মসজিদুল হারামের তারাবি ও তাহাজ্জুদের সময়সূচি

ওমরাহ পালনকালে যারা মদিনার মসজিদে নববীতে নামাজ আদায়ের পরিকল্পনা করছেন, তাদের জন্যও আলাদা সূচি প্রকাশ করা হয়েছে। এতে রমজানজুড়ে তারাবি ও তাহাজ্জুদে দায়িত্বপ্রাপ্ত ইমামদের নাম উল্লেখ করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ বলছে, মুসল্লিদের সুবিধা ও সুশৃঙ্খলভাবে ইবাদত নিশ্চিত করতেই আগেভাগে এই সূচি প্রকাশ করা হয়েছে, যাতে দেশ-বিদেশ থেকে আগত মুসলমানরা মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতি নিয়ে পবিত্র রমজানের ইবাদতে অংশ নিতে পারেন।
মসজিদে নববীর তারাবি ও তাহাজ্জুদের সময়সূচি

সূত্র : খালিজ টাইমস
এনটি