• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ধর্ম

রমজানে মসজিদে নববীতে স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ পাবেন যে শর্তে

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০০
অ+
অ-
রমজানে মসজিদে নববীতে স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ পাবেন যে শর্তে

পবিত্র রমজান মাসে মুসল্লি ও দর্শনার্থীদের সেবায় অংশ নিতে মদিনার মসজিদে নববীতে স্বেচ্ছাসেবক নিয়োগ কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রমজান ২০২৬ উপলক্ষে এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সেবামূলক দায়িত্বে কাজ করার সুযোগ পাচ্ছেন আগ্রহীরা।

বিজ্ঞাপন

মসজিদে নববীর এজেন্সি ফর এনরিচমেন্ট অ্যান্ড ভলান্টিয়ার অ্যাফেয়ার্স রমজান ২০২৬ উপলক্ষে স্বেচ্ছাসেবামূলক কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচির আওতায় মদিনার মসজিদে নববীতে সরাসরি সেবা প্রদানের জন্য নিবন্ধন গ্রহণ করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, রমজান মাসে আগত মুসল্লি ও আন্তর্জাতিক দর্শনার্থীদের ইবাদত ও জিয়ারতের অভিজ্ঞতা আরও সুন্দর ও সুশৃঙ্খল করতেই এই উদ্যোগ। স্বেচ্ছাসেবীরা মসজিদের ভেতরে ও সংশ্লিষ্ট এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন
রমজানে বিনামূল্যে বাস পাবেন মসজিদে নববী ও কুবার মুসল্লিরা
মক্কা, মদিনায় ইতিকাফের জন্য মানতে হবে নতুন নিয়ম
রমজান উদযাপনে বেলজিয়ামের রাস্তায় প্রথমবারের মতো আলোকসজ্জা

বিজ্ঞাপন

স্বেচ্ছাসেবকদের যেসব কাজে যুক্ত করা হবে, তার মধ্যে রয়েছে ধর্মীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান, নামাজের কাতার সঠিকভাবে সাজাতে সহায়তা, স্ক্রিন ও ইলেকট্রনিক ডিভাইস তদারকি এবং বিদেশি দর্শনার্থীদের জন্য সরাসরি অনুবাদ ও সচেতনতামূলক সেবা দেওয়া।

আগ্রহী ব্যক্তিদের সৌদি সরকারের ন্যাশনাল ভলান্টিয়ার ওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়ায় প্রথমে ধর্মীয় খাত নির্বাচন করে মসজিদে নববীর ধর্মবিষয়ক দপ্তরের নাম অনুসন্ধান করতে হবে। এরপর সেখান থেকে উপলব্ধ সব স্বেচ্ছাসেবামূলক পদের তালিকা দেখে নিবন্ধন সম্পন্ন করা যাবে।

কর্তৃপক্ষ আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে রমজানে মসজিদে নববীর সেবার মান আরও বাড়বে এবং স্বেচ্ছাসেবার সংস্কৃতি সমাজে আরও শক্ত ভিত্তি পাবে।

বিজ্ঞাপন

এনটি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রমজানরোজামদিনাসৌদি আরবমসজিদে নববী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইউসিবি ইসলামিকের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইউসিবি ইসলামিকের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

যশোরে আশরাফুল মাদারিসে একসঙ্গে ইতেকাফে ১৭০০ মুসল্লি

যশোরে আশরাফুল মাদারিসে একসঙ্গে ইতেকাফে ১৭০০ মুসল্লি

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর