তারাবির সময় হঠাৎ অসুস্থ কাবার ইমাম, যেভাবে শেষ হলো নামাজ

তারাবির নামাজের সময় অসুস্থ হয়ে পড়েছেন মক্কার পবিত্র কাবা শরীফের ইমাম শায়খ আবদুল্লাহ আল-জুহানি। চার রাকাত নামাজ আদায়ের পর ক্লান্তি ও শারীরিক অবসাদ অনুভব করায় তিনি নামাজ থেকে সরে দাঁড়ান। পরে বাকি নামাজে ইমামতি করেন আরেক ইমাম শায়খ বান্দার বালিলা।
রমজান মাসে মক্কার পবিত্র মসজিদুল হারামে প্রতিদিন বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতিতে তারাবির নামাজ আদায় করা হয়। এরই মধ্যে এক রাতে নামাজ পড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কাবা শরীফের ইমাম শায়খ আবদুল্লাহ আল-জুহানি।
চার রাকাত তারাবি আদায়ের পর তিনি ক্লান্তি ও শারীরিক অবসাদ অনুভব করেন। এ অবস্থায় তিনি নামাজের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তখন সঙ্গে সঙ্গেই সামনে এসে বাকি নামাজে ইমামতি শুরু করেন আরেক ইমাম শায়খ বান্দার বালিলা।
রমজানজুড়ে মসজিদুল হারামে ইমামরা দীর্ঘ সময় দাঁড়িয়ে কোরআনের দীর্ঘ অংশ তিলাওয়াত করেন। লাখো মুসল্লির উপস্থিতিতে তারা মুখস্থ কোরআন থেকে তিলাওয়াত করে তারাবির নামাজ পরিচালনা করেন, যা শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত পরিশ্রমসাধ্য।
এ ঘটনার পর মুসল্লি ও বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই শায়খ আবদুল্লাহ আল-জুহানির দ্রুত সুস্থতার জন্য দোয়া করেছেন।
তিনি নামাজ থেকে সরে দাঁড়ানোর পরপরই শায়খ বান্দার বালিলা তাৎক্ষণিকভাবে দায়িত্ব গ্রহণ করে বিশ্বের অন্যতম বৃহৎ মুসল্লির জামাতের ইমামতি অব্যাহত রাখেন।
এনটি