• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ধর্ম

শবে কদর লাভের জন্য ইতিকাফের সময় যেভাবে আমল করবেন

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক
১৫ মার্চ ২০২৬, ১৭:০৭
অ+
অ-
শবে কদর লাভের জন্য ইতিকাফের সময় যেভাবে আমল করবেন

রমজানের শেষ দশকে ইতিকাফ পালন করা শুধুমাত্র কোনো রীতি নয়, বরং এটি আত্মশুদ্ধির অর্জনের একটি সিঁড়ি। ইতিকাফ অবস্থায় শবে কদরের অফুরন্ত সওয়াব অর্জনের জন্য কীভাবে আমল করবেন তার সহজ একটি পদ্ধতি তুলে ধরা হলো এখানে—

বিজ্ঞাপন

সময়ে গুরুত্ব দিন

ইতিকাফে বসে সময় নষ্ট করবেন না। তারাবি নামাজ শেষ হওয়ার পর থেকে সেহরি পর্যন্ত প্রতিটি মুহূর্ত ইবাদতে কাটানোর জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। আলস্য দূরে ঠেলে নিজের সবটুকু শক্তি ও মনোযোগ ইবাদতে ব্যয় করুন।

কোরআন তিলাওয়াত করুন

বিজ্ঞাপন

তারাবি শেষ করে কোরআন তিলাওয়াতে লিপ্ত থাকুন। শুধু তিলাওয়াত না করে এর অর্থ ও মর্ম উপলব্ধি করার চেষ্টা করুন। এছাড়া নিজের সব চাওয়া-পাওয়া নিয়ে আল্লাহর সঙ্গে একান্ত মনে কথা বলুন। নিজের ভুলগুলোর জন্য অনুতপ্ত হয়ে অন্তর থেকে তার কাছে ক্ষমা চান।

আরও পড়ুন
শবে কদর লাভের সহজ ৫ উপায়
শবে কদর কি ২৭ রমজানেই?
শবে কদর কি প্রতি বছর একই দিনেই হয়?

সামান্য বিরতি ও পানি পান করুন

বিজ্ঞাপন

দীর্ঘ সময় ইবাদত করতে করতে ক্লান্তি দেখা দিতে পারে। ক্লান্তি দূর করতে মাঝে মাঝে বিরতি নিন এবং পর্যাপ্ত পানি পান করে শরীর হাইড্রেটেড রাখুন। এতে ইবাদতে মন বসানো সহজ হবে।

নফল নামাজ ও তাহাজ্জুদ

সারা রাত বেশি বেশি নফল নামাজ আদায় করুন। তবে সেহরি খাওয়ার ঠিক আগ মুহূর্তে তাহাজ্জুদ নামাজ পড়তে ভুলবেন না, কারণ এই সময়ের দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি।

দান-সদকা

ইতিকাফে বসে সশরীরে বাইরে গিয়ে দান করার সুযোগ নেই। তাই আগেই দান করুন অথবা পরিবার-পরিজনের লোকদের বা পরিচিত কারো মাধ্যমে দান করুন।

সদাচরণ ও ধৈর্য

ইতিকাফের পুরোটা সময় সবার সঙ্গে বিনয়ী ও নম্র আচরণ করুন। নিজের রাগ ও আচরণের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখুন। কারণ, সদাচারণ ও ধৈর্য ইবাদতের অংশ।

 শবে কদরের বিশেষ দোয়া

হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল! আমি যদি জানতে পারি যে আজ কদরের রাত, তবে আমি কী বলব? নবীজি (সা.) তাকে এই দোয়াটি পড়তে বলেন—

আরবি উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি।

অনুবাদ :হে আল্লাহ! আপনি নিশ্চয়ই ক্ষমাশীল এবং আপনি ক্ষমা করতে পছন্দ করেন। অতএব, আমাকে ক্ষমা করে দিন।

এনটি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শবে কদরইতিকাফআমলইবাদতসওয়াবফজিলতরোজারমজানরমজান পরামর্শ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শবে কদর লাভের সহজ ৫ উপায়

শবে কদর লাভের সহজ ৫ উপায়

ইতিকাফের মূল উদ্দেশ্য কী?

ইতিকাফের মূল উদ্দেশ্য কী?

রাস্তায় নামাজ পড়তে বাধ্য হচ্ছেন ফিলিস্তিনিরা

রমজানের শেষ দশকে বন্ধ আল-আকসারাস্তায় নামাজ পড়তে বাধ্য হচ্ছেন ফিলিস্তিনিরা

ইতিকাফের সময় মসজিদের ছাদে যাওয়া যাবে?

ইতিকাফের সময় মসজিদের ছাদে যাওয়া যাবে?