• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ধর্ম

বৃহস্পতিবার ঈদের চাঁদ দেখতে বসবে ওমান

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক
১৭ মার্চ ২০২৬, ১৭:৫৬
অ+
অ-
বৃহস্পতিবার ঈদের চাঁদ দেখতে বসবে ওমান

ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের নতুন চাঁদ দেখবে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। চাঁদ দেখার ওপর ভিত্তি করে ওমানে ঈদুল ফিতরের দিনক্ষণ নির্ধারিত হবে। ওমানের প্রধান চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার দেশটির নাগরিক ও বাসিন্দাদের পশ্চিম আকাশে নজর রাখার অনুরোধ জানিয়েছে।

বিজ্ঞাপন

ওমানের প্রধান চাঁদ দেখা কমিটি জানিয়েছে, ১৪৪৭ হিজরি সালের শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য তারা আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় এক বৈঠকে বসবে। কমিটির পক্ষ থেকে দেশজুড়ে সাধারণ নাগরিক ও প্রবাসীদের চাঁদ দেখার জন্য এবং কেউ নিশ্চিতভাবে চাঁদ দেখতে পেলে তা সংশ্লিষ্ট কমিটিকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

সাধারণত ওমানে চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের মাধ্যমেই পবিত্র রমজান মাসের সমাপ্তি এবং ঈদুল ফিতরের শুরুর দিনটি ঘোষণা করা হয়।

সৌদি আরবে চাঁদ দেখার প্রস্তুতি

বিজ্ঞাপন

এদিকে সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির মুসলমানদের আগামীকাল ১৮ মার্চ বুধবার সন্ধ্যায় শাওয়াল মাসের নতুন চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী, বুধবার হবে ২৯ রমজান ১৪৪৭ হিজরি। 

আরও পড়ুন
বুধবার ঈদের চাঁদ দেখবে কাতার
পাকিস্তানে ঈদুল ফিতর কবে?
ঈদুল ফিতর কবে? জানাল অস্ট্রেলিয়া

সৌদি সুপ্রিম কোর্ট সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, যদি বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা যায়, তবে পরদিন বৃহস্পতিবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে।

বিজ্ঞাপন

কাতারের ঘোষণা

একইভাবে কাতারের এনডাওমেন্টস এবং ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের (আওয়াকফ) চাঁদ দেখা কমিটিও আগামী বুধবার ১৮ মার্চ সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ যদি চাঁদ দেখতে পান তবে তাকে আল দাফনা (টাওয়ার্স) এলাকায় অবস্থিত আওকাফ মন্ত্রণালয়ের কার্যালয়ে এসে সাক্ষ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। মাগরিবের নামাজের পরপরই ওই কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে।

উল্লেখ্য, ভৌগোলিক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ওমান অনেক সময় সৌদি আরবের একদিন পর ঈদ উদযাপন করে থাকে।

এনটি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদুল ফিতরওমানমধ্যপ্রাচ্যরোজারমজান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়

দৌলতদিয়া ঘাটে যাত্রী হয়রানি বন্ধে জেলা প্রশাসনের নানা উদ্যোগ

দৌলতদিয়া ঘাটে যাত্রী হয়রানি বন্ধে জেলা প্রশাসনের নানা উদ্যোগ

জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

ঢাবির কেন্দ্রীয় মসজিদে হবে ঈদের দুই জামাত

ঢাবির কেন্দ্রীয় মসজিদে হবে ঈদের দুই জামাত