বিজ্ঞাপন

৬ সপ্তাহ পর আল আকসায় ফিরে ফিলিস্তিনিদের উচ্ছ্বাস, দেখুন ছবিতে

অ+
অ-
৬ সপ্তাহ পর আল আকসায় ফিরে ফিলিস্তিনিদের উচ্ছ্বাস, দেখুন ছবিতে

টানা ৪১ দিন বন্ধ রাখার পর আজ বৃহস্পতিবার ফজর থেকে মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে ফিলিস্তিনের জেরুজালেমের আল আকসা মসজিদ। ইরানের ওপর ইসরায়েল ও আমেরিকার হামলার পর নিরাপত্তার অজুহাতে আল আকসা বন্ধ করে দেয় দখলদার ইসরায়েলি বাহিনী।

বিজ্ঞাপন

ভোরের আলো ফোটার সাথে সাথেই শত শত ফিলিস্তিনি ফজরের নামাজ আদায়ের জন্য আল-আকসা মসজিদে সমবেত হতে শুরু করেন।

ইরান ও ইসরায়েল-আমেরিকার মধ্যকার যুদ্ধের প্রেক্ষাপটে জনসমাগম এড়ানো এবং 'সতর্কতামূলক ব্যবস্থা'র অজুহাতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ আল-আকসা মসজিদ ও চার্চ অব দ্য হলি সেপালকার বন্ধ করে দিয়েছিল।

৪১ দিন পর খোলা পেয়ে ফজর নামাজেই মসজিদুল আকসায় ঢল নেমেছে শত শত মুসল্লির।

বিজ্ঞাপন

৪১ দিন পর আল আকসা খুলে দেওয়ার পর প্রথম দিনেই ফজর নামাজে উপস্থিত হয়েছেন ৩ হাজার মুসল্লি

৪১ দিন পর আল আকসায় সমবেত হয়ে আবেগাপ্লুত হয়ে উঠেন ফিলিস্তিনিরা।

দীর্ঘ দিন বন্ধ থাকার পর আজ প্রথম মসজিদুল আকসায় ফজর নামাজ আদায় করছেন ফিলিস্তিনিরা।

বিজ্ঞাপন

২৮ ফেব্রুয়ারি থেকে মসজিদুল আকসা বন্ধ করে রেখেছিল দখলদার ইসরায়েলি বাহিনী।

ইরানের সঙ্গে ইসরায়েল-আমেরিকার যুদ্ধ শুরুর পর নিরাপত্তার অজুহাত দেখিয়ে আল আকসা বন্ধ করে দেয় দখলদার বাহিনী।

১৯৬৭ সালে জেরুজালেম দখলের পর এই প্রথম অবৈধভাবে আল আকসায় রমজানের শেষ দশকের ইতিকাফ ও ঈদুল ফিতরের নামাজ বন্ধ রেখেছিল দখলদার বাহিনী।

ইরান ও আমেরিকা-ইসরায়েলের যুদ্ধ বিরতি চুক্তির পর কঠোর বিধি-নিষেধ দিয়ে খুলে দেওয়া হয়েছে মুসলমানদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান মসজিদুল আকসা।

ছয় সপ্তাহ জুড়ে জেরুজালেম শহর ও এর পবিত্র স্থানগুলোতে কঠোর বিধি-নিষেধ এবং পবিত্র স্থানগুলো ঘন ঘন বন্ধ করে দেওয়ার ঘটনা দেখা গেছে।

 

সূত্র : আল জাজিরা

এনটি