বিজ্ঞাপন

ছেলে ও মেয়ে শিশুর আকিকার মধ্যে যে পার্থক্য

ছেলে ও মেয়ে শিশুর আকিকার মধ্যে যে পার্থক্য

ইসলামী শরিয়তে সন্তানের জন্মের পর আকিকা করা একটি গুরুত্বপূর্ণ আমল। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিনে আকিকা করা মুস্তাহাব বা উত্তম। যদি কোনো কারণে সপ্তম দিনে আকিকা করা সম্ভব না হয়, তবে পরবর্তীতে যখনই করা হোক না কেন, সপ্তম দিনের হিসাব রক্ষা করা ভালো। উদাহরণস্বরূপ, যদি কোনো শিশু বুধবার জন্মগ্রহণ করে, তবে তার আকিকা পরবর্তী যেকোনো সপ্তাহের মঙ্গলবার করা উচিত।

উম্মুল মুমিনীন আয়েশা (রা.) বলেন, আকিকা সপ্তম দিনে হওয়া উচিত। তা সম্ভব না হলে চৌদ্দতম দিনে এবং তাও সম্ভব না হলে একুশতম দিনে। (মুসতাদরাকে হাকেম, হাদিস : ৭৬৬৯)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সন্তানের সঙ্গে আকিকার বিধান রয়েছে। তোমরা তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত কর (অর্থাৎ পশু জবাই কর) এবং সন্তানের শরীর থেকে কষ্টদায়ক বস্তু (চুল) দূর করে দাও। (বুখারি, হাদিস : ৫৪৭২)

ছেলে ও মেয়ের আকিকায় পার্থক্য

ছেলের আকিকা এবং মেয়ের আকিকার মধ্যে মূল পার্থক্যটি মূলত পশুর সংখ্যার ক্ষেত্রে। ছেলের পক্ষ থেকে দুটি ছাগল বা খাসি এবং মেয়ের পক্ষ থেকে একটি ছাগল বা খাসি জবাই করা মুস্তাহাব। এছাড়া ইসলামী বিধানে অন্য কোনো বড় ধরনের পার্থক্য নেই।

আকিকার পশুর গোশত নিজেরাও খাওয়া যায় এবং আত্মীয়-স্বজন ও গরিব-মিসকিনদের মধ্যেও বণ্টন করা যায়। দেওবন্দের মুফতিরা কোরআন ও সুন্নাহর আলোকে এই দিকনির্দেশনা প্রদান করেছেন।

এনটি