বিজ্ঞাপন

সুরা ইনফিতারে কিয়ামত দিবস সম্পর্কে যা বলা হয়েছে

সুরা ইনফিতারে কিয়ামত দিবস সম্পর্কে যা বলা হয়েছে

সূরা ইনফিতার পবিত্র কোরআনের ৮২ নম্বর সূরা। সূরাটি কোরআনের ৩০তম পারায় অবস্থিত। এর আয়াত সংখ্যা ১৯। সূরাটি মক্কায় অবতীর্ণ।এই সূরার শুরুতে আল্লাহ তায়ালা কিয়ামত দিবসের আলোচনা করেছেন। কিয়ামতের সূচনালগ্নে কী কী হবে সেই কথা বলা হয়েছে। বলা হয়েছে, কিয়ামতের সূচনালগ্নে আসমান ফেটে যাবে। আকাশের তারকারাজি বিক্ষিপ্ত হয়ে যাবে। সমুদ্রে ভয়ঙ্কর গর্জন শুরু হবে, কবর থেকে হাড়গোরসহ মানুষ উত্থিত হবে।

কিয়ামত দিবসের সূচনালগ্নের আলোচনার পর আল্লাহ তায়ালা বলেছেন, কিয়ামতের দিন হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে মানুষ দু’দলে ভাগ হয়ে যাবে। কাফের ও পাপাচারীরা চিরকালের জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হবে, মুমিন ও নেক আমলকারীরা জান্নাতের অনন্ত সুখময় জীবনে প্রবেশ করবে।

এরপর কিয়ামত বা বিচার দিবসের এক ভিন্ন পরিচয় তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, ইয়াওমুদ-দীন বা বিচার দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। সেদিন প্রত্যেকের হিসাব নিকাশ হবে এবং চিরকালীন গন্তব্য নির্ধারিত হবে। এবং এইদিনটি একমাত্র আল্লাহ তায়ালার কর্তৃত্ব থাকবে। আল্লাহ ছাড়া আর কেউ কোনো কিছু মালিক থাকবে না এদিন।

সূরার শেষ দিকে বলা হয়েছে, শেষ বিচারের দিন কোনো বন্ধুত্ব, আত্মীয়তা, সম্পর্ক বা সুপারিশ কাজে আসবে না। আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না, সুপারিশ করতে পারবে না। জালিমরা আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো আশ্রয় খুঁজে পাবে না। সব কিছু আল্লাহর ইচ্ছায় নির্ধারিত হবে।

এনটি