বিজ্ঞাপন

সফর মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ

সফর মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ

ইসলামী বর্ষপঞ্জির দ্বিতীয় মাস সফর। আরবি সফর শব্দের অর্থ হলো খালি বা শূন্য। ইসলাম-পূর্ব যুগে এই মাসে আরবের মানুষজন খাবার সংগ্রহের জন্য ঘরবাড়ি ছেড়ে বাইরে চলে যেত এবং তাদের ঘরগুলো শূন্য পড়ে থাকত বলে এই মাসকে সফর নামকরণ করা হয়।

এছাড়াও সফর শব্দের আরেকটি অর্থ হলো বাতাসের শোঁ শোঁ শব্দ। বছরের সবচেয়ে বেশি ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সময়কে নির্দেশ করতে এই নাম ব্যবহার করা হতো। মূলত বেশিরভাগ ইসলামী মাসের নামকরণ করা হয়েছে সে সময়ের আবহাওয়ার ওপর ভিত্তি করে। তবে হিজরি বর্ষপঞ্জি চান্দ্রভিত্তিক হওয়ায় প্রতি বছর দিন গণনা ১১ দিন এগিয়ে যায়। যার ফলে আবহাওয়া বা ঋতুর সঙ্গে এখন আর এই মাসগুলোর সরাসরি মিল থাকে না।

ইতিহাসের পাতায় সফর মাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ তারিখ ও ঘটনার বিবরণ রয়েছে, তা নিচে তুলে ধরা হলো:

সফর মাসের গুরুত্বপূর্ণ তারিখ ও ঘটনাপ্রবাহ

  • ১ সফর: কারবালার যুদ্ধের যুদ্ধবন্দিরা সিরিয়ায় ইয়াজিদের দরবারে প্রবেশ করেন।
  • ১০ সফর: হোসাইন ইবনে আলির (রা.)-এর কনিষ্ঠ কন্যা সুকায়না বিনতে হোসাইন রা. যিনি বিবি সকিনা নামেও পরিচিত, শাহাদাত বরণ করেন।
  • ২৭ সফর: মহানবী হযরত মুহাম্মদ সা. মক্কা থেকে মদিনায় হিজরত করেন এবং এই যাত্রায় তার সফরসঙ্গী ছিলেন হজরত আবু বকর (রা.)
  • ২৭ সফর: সুলতান সালাহউদ্দিন আইয়ুবির মৃত্যুবার্ষিকী।
  • ২৮ সফর: মহানবী (সা.)- এর দৌহিত্র এবং হজরত আলি ইবনে আবি তালিব (রা.)- এর জ্যেষ্ঠ পুত্র হজরত হাসান ইবনে আলি (রা.) শাহাদাত বরণ করেন।


ইসলামী বর্ষপঞ্জির দ্বিতীয় মাস হিসেবে এবং অন্য সব মাসের মতোই সফর মাসের নিজস্ব গুরুত্ব রয়েছে। ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী এই মাস। মুসলিম উম্মাহর জন্য এই তারিখগুলো অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং এই মাসে ঘটে যাওয়া ঘটনাগুলো স্মরণ রাখা সকলের জন্য কল্যাণকর।

এনটি

বিজ্ঞাপন