মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, তার পরিবার এবং সন্তান ও স্ত্রীদের সংখ্যা নিয়ে মুসলিম উম্মাহর মধ্যে সবসময়ই গভীর আগ্রহ কাজ করে। রাসুলুল্লাহ (সা.)-এর মোট সন্তানের সংখ্যা ছিল ৭ জন। তার স্ত্রী হজরত খাদিজা (রা.) ও হজরত মারিয়া (রা.)-এর গর্ভে এই সন্তানরা জন্মগ্রহণ করেন।
জীবনের ২৫ বছর বয়সে তিনি ৪০ বছর বয়সী হজরত খাদিজা (রা.)-এর সাথে প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হন। হজরত আয়েশা (রা.) ছাড়া মহানবী (সা.)-এর বাকি সব স্ত্রী ছিলেন বিধবা, তালাকপ্রাপ্তা কিংবা যুদ্ধবন্দী।
মহানবী (সা.)-এর সন্তানদের পরিচিতি নিচে তুলে ধরা হলো:
১. কাসিম ইবনে মুহাম্মদ
কাসিম ছিলেন রাসুলুল্লাহ (সা.) ও হজরত খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা.)-এর প্রথম পুত্রসন্তান। ৬০০ বা ৬০১ খ্রিস্টাব্দে, অর্থাৎ ৬১০ খ্রিস্টাব্দে নবীজির নবুয়ত প্রাপ্তির আগেই এবং নিজের দ্বিতীয় জন্মদিনের আগে ইন্তেকাল করেন। সৌদি আরবের জান্নাতুল মুয়াল্লায় তাকে দাফন করা হয়।
২. জয়নব বিনতে মুহাম্মদ
তিনি হজরত খাদিজার গর্ভে মহানবী (সা.)-এর জ্যেষ্ঠ কন্যা। জয়নব তাদর খালাতো ভাই আল-আস ইবনে আল-রাবিয়াহকে বিয়ে করেন। তাঁর একটিমাত্র সন্তান হয়েছিল, যে শৈশবেই মারা যায়। ৬৩০ খ্রিস্টাব্দে জয়নব ইন্তেকাল করেন।
৩. রুকাইয়া বিনতে মুহাম্মদ
রুকাইয়া ছিলেন মহানবী (সা.) ও হজরত খাদিজা (রা.)-এর চতুর্থ সন্তান এবং দ্বিতীয় কন্যা। তার বিয়ে হয়েছিল ফুফাতো ভাই উতবাহ ইবনে আবু লাহাবের সাথে। রুকাইয়ার আবদুল্লাহ নামে এক পুত্রসন্তান ছিল। আবদুল্লাহ ছয় বছর বয়সে মদিনায় মারা যায়। এরপর তার আর কোনো সন্তান হয়নি।
৪. ফাতিমা বিনতে মুহাম্মদ
ফাতিমা ছিলেন মহানবী (সা.) ও মদিনায় খাদিজা (রা.)-এর কনিষ্ঠ কন্যা। তিনি পিতার সবচেয়ে ঘনিষ্ঠ ছিলেন এবং সব ধরনের প্রতিকূলতায় পিতার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি হজরত আলীর স্ত্রী এবং হজরত হাসান ও হুসাইনের মাতা ছিলেন।
৫. উম্মে কুলসুম বিনতে মুহাম্মদ
তিনি রাসুলুল্লাহ (সা.) ও হজরত খাদিজা (রা.)-এর তৃতীয় কন্যা এবং পঞ্চম সন্তান। তিনি উতায়বাহ ইবনে আবি লাহাবের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আবু লাহাবের বিরোধিতার কারণে উতায়বাহ তাকে তালাক দেয়। পরবর্তীতে বোন রুকাইয়ার মৃত্যুর পর হজরত উসমান (রা.) উম্মে কুলসুমকে বিয়ে করেন। তার কোনো সন্তান ছিল না।
৬. আবদুল্লাহ ইবনে মুহাম্মদ
মহানবী (সা.) তার নিজের পিতার নামানুসারে এই সন্তানের নাম রেখেছিলেন। তিনি কাসিমের চেয়ে ছোট ছিলেন। তিনি তাহির ইবনে মুহাম্মদ বা তায়িব ইবনে মুহাম্মদ নামেও পরিচিত ছিলেন। তিনি শৈশবেই ইন্তেকাল করেন।
৭. ইব্রাহিম ইবনে মুহাম্মদ
ইব্রাহিম ছিলেন মহানবী (সা.) ও হজরত মারিয়া আল-কিবতিয়ার একমাত্র সন্তান। তাবুক যুদ্ধের কিছুকাল পর ইব্রাহিম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সে সময় তার বয়স ছিল মাত্র ১৬ বা ১৮ মাস। প্রিয় পুত্রের মৃত্যুতে মহানবী (সা.) অত্যন্ত শোকাহত হলেও আল্লাহর বিধানকে বিনম্রচিত্তে মেনে নেন।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সহধর্মিণীগণ:
- খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা.)
- সাওদা বিনতে জামআ (রা.)
- আয়েশা বিনতে আবু বকর (রা.)
- হাফসা বিনতে উমর (রা.)
- জয়নব বিনতে খুজায়মাহ (রা.)
- উম্মে সালামাহ বিনতে আবি উমাইয়াহ (রা.)
- জুওয়াইরিয়াহ বিনতে আল-হারিস (রা.)
- জয়নব বিনতে জাহশ (রা.)
- উম্মে হাবিবাহ বিনতে আবি সুফিয়ান (রা.)
- মায়মুনাহ বিনতে আল-হারিস (রা.)
- সাফিয়াহ বিনতে হুয়াই ইবনে আখতাব (রা.)
