বিজ্ঞাপন

২০২৭ সালের রমজান কবে?

২০২৭ সালের রমজান কবে?

ইসলামী বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের জীবনে বিশেষ তাৎপর্য বহন করে। এ মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থেকে রোজা রাখা হয়। পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া ও দান-সদকার মাধ্যমে আত্মশুদ্ধির চেষ্টা করেন ধর্মপ্রাণ মুসলিমরা।

প্রতি বছর রমজান ও ঈদের তারিখের প্রতি আগ্রহ থাকে সবার। ২০২৭ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানা গেছে। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারবিষয়ক ওয়েবসাইটের বরাত জর্ডান নিউজ জানিয়েছে, আগামী বছরের প্রথম তৃতীয়াংশে পড়বে ১৪৪৮ হিজরির রমজান। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের রমজানের প্রথম দিন হতে পারে সোমবার, ৮ ফেব্রুয়ারি।

খবরে বলা হয়েছে, ২০২৭ সালের রমজানের চাঁদ দেখা হবে শাবান মাসের ২৯ তারিখ, শনিবার। ধারণা করা হচ্ছে,  শাবান ৩০ দিন পূর্ণ হবে এবং ৭ ফেব্রুয়ারি রোববার শাবান মাস শেষ হবে। এর পরদিন থেকে শুরু হবে পবিত্র রমজান মাস।

অন্যদিকে, একই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৪৪৮ হিজরির রমজান মাস ২৯ দিনে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে রমজানের শেষ দিন হতে পারে সোমবার, ৮ মার্চ। ফলে পরদিন মঙ্গলবার, ৯ মার্চ ২০২৭ পালিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর।

এনটি