বিজ্ঞাপন

নামাজে দরুদে ইব্রাহিমের পরিবর্তে অন্য দরুদ পড়া যাবে?

নামাজে দরুদে ইব্রাহিমের পরিবর্তে অন্য দরুদ পড়া যাবে?

নামাজের শেষ বৈঠকে তাশাহহুদ পড়ার পর দরুদ পাঠ করা সুন্নতে মুয়াক্কাদা। দরুদের মধ্যে দরুদে ইব্রাহিম পড়া অধিক উত্তম। কারণ, নবী কারিম (সা.) সাহাবিদেরকে বিশেষভাবে এ দরুদ শিক্ষা দিয়েছেন। সাহাবি কাব ইবনে উজরা (রা.) বলেন, আমরা রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসুল, আমরা আপনার ওপর কীভাবে সালাম নিবেদন করব—তা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। কিন্তু আপনার ওপর দরুদ কীভাবে পাঠ করব? নবী কারিম (সা.) বললেন, তোমরা এভাবে বলবে—

اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم، وعلى آل إبراهيم، إنك حميد مجي، ‌اللهم ‌بارك ‌على ‌محمد ‌وعلى ‌آل ‌محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد.

উচ্চারণ : আল্লা-হুম্মা সাল্লি আলা মুহাম্মাদিঁউঅআলা আ-লি মুহাম্মাদ, কামা স্বাল্লাইতা আলা ইবরা-হীমা অ আলা আ-লি ইবরা-হিম, ইন্নাকাহামিদুম মাজিদ। আল্লা-হুম্মা বা-রিক আলা মুহাম্মাদিঁউঅ আলা আ-লি মুহাম্মাদ, কামা বা-রাকতা আলা ইবরা-হিমা অ আলা আ-লি ইবরা-হিম, ইন্নাকা হামিদুম মাজিদ।

অর্থ : হে আল্লাহ! তুমি মুহাম্মদ ও তার বংশধরের উপর রহমত বর্ষণ কর, যেমন তুমি হজরত ইব্রাহিম ও তার বংশধরের উপর রহমত বর্ষণ করেছ। নিশ্চয় তুমি প্রশংসিত গৌরবান্বিত। (সহিহ বুখারি, হাদিস : ৩৩৭০)

নামাজের শেষ বৈঠকে দরুদে ইব্রাহিম পাঠ করা উত্তম। তবে দরুদে ইব্রাহিম  পাঠ করা জরুরি নয়, বরং যে কোনো দরুদ পড়লেই এ সুন্নত আদায় হয়ে যাবে। এ ব্যাপারে ইবনে হাজার হাইতামি (রহ.) বলেন, যে কোনো শব্দে দরুদ পড়লেই কর্তব্য পালন হয়ে যাবে। তবে দরুদে ইব্রাহিম পাঠ করা সর্বোত্তম। এটা সর্বজনবিদিত কথা। 

হানাফি ফকিহদের বক্তব্যও ইবনে হাজার হাইতামি (রহ.)-এর বক্তব্যের মতোই। 

এনটি